আন্তর্জাতিক

মিয়ানমারে বিনিয়োগকারী দেশগুলোকে চাপ সৃষ্টির আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত রোহিঙ্গা সমস্যার সমাধানে শুধু মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করলেই হবে না, সেই দেশে যেসব দেশ বিনিয়োগ করছে, তাদের ওপরও চাপ সৃষ্টি করতে হবে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে নেদারল্যান্ডসের হেগে 'রোহিঙ্গাদের ওপর যৌন ও লিঙ্গ-ভিত্তিক নিপীড়নের জন্য দায়বদ্ধতা ও বিচার' শীর্ষক এক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন। তাদের মতে, এটি রাজনৈতিক সমস্যা এবং এ জন্য রোহিঙ্গাদের একটি রাজনৈতিক দল থাকা প্রয়োজন দরকষাকষির জন্য।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গাদের একটি রাজনৈতিক দল থাকা প্রয়োজন, যার মাধ্যমে তারা জাতিসংঘ, মিয়ানমার, বিশ্ব ব্যাংকসহ অন্যদের সঙ্গে কথা বলতে পারে।

তিনি বলেন, ‘মিয়ানমার এখন আসার বাণীর কথা বলে নেতিবাচক প্রচারণা চালায়, কিন্তু একটি রাজনৈতিক দল থাকলে সেটি বন্ধ হবে।

নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ বলেন, ‘১৫ লাখ রোহিঙ্গার জীবনের মূল্য কী এতই কম, যে তাদের কথা কেউ শুনবে না বা তাদের সমস্যার সমাধান করবে না?’রোহিঙ্গা নির্যাতনের বিচার করতে হবে।

তিনি বলেন, ‘নৃশংসতা ঠেকানোর জন্য যা করা দরকার ছিল, সেটি করতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছে।’কফি আনান কমিশনের সদস্য লেইতিশিয়া ভ্যান ডেন আসুম বলেন, ‘মিয়ানমারের বিরুদ্ধে তিনটি আন্তর্জাতিক মামলা রয়েছে এবং এই মামলাগুলোর ফলাফল নির্ভর করছে সাক্ষীরা কীভাবে সাক্ষ্য দেন তার ওপরে।

তিনি মনে করেন, সাক্ষীদের ঠিকমতো সুরক্ষা না দেওয়া হলে, সেই মামলাগুলোর পরিণতি ভালো হবে না।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা