আন্তর্জাতিক

‘বর্ণবাদের প্রাচীর তৈরি করে রেখেছে ইসরাইল’

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান সৌদি যুবরাজ তুর্কি আল-ফয়সাল ইহুদিবাদী ইসরাইলের কঠোর সমালোচনা করে বলেছেন, নিজ দেশেও ইহুদি বর্ণবাদের প্রাচীর তৈরি করে রেখেছে ইসরাইল। দেশটিতে ইহুদি ছাড়া অন্য ধর্মের অনুসারীরা রাষ্ট্রীয় বৈষম্যের স্বীকার বলেও তিনি অভিযোগ করেন। খবর টাইমস অব ইসরাইলের।

সম্প্রতি বাহরাইন সম্মেলনে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজির সামনে ইহুদিবাদী দেশটির সমালোচনা করেন সৌদি এ যুবরাজ। ইসরাইলকে সাম্রাজ্যবাদী, দখলদার ও স্বঘোষিত ইহুদি রাষ্ট্র উল্লেখ করে যুবরাজ তুর্কি আল-ফয়সাল বলেন, গোটা ফিলিস্তিনিকে তারা এখন একটি কারাগারে পরিণত করেছে।

একের পর এক ফিলিস্তিনি ভূমি দখল করে তারা অবৈধ ইহুদি বসতি নির্মাণ করছে। পশ্চিমতীর ও জেরুজালেমে ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে। প্রতিবাদ করলেই গুলি করে ফিলিস্তিনিদের হত্যা করছে। তাদের অত্যাচার থেকে রেহাই পাচ্ছে না নারী-শিশু এবং বৃদ্ধরাও।

এমনকি ইসরাইলি আরবরাও দেশটিতে বর্ণবৈষম্যের শিকার হচ্ছেন বলেও তিনি ইহুদিবাদী দেশটির কঠোর সমালোচনা করেন। মিসর, জর্ডানের পর সম্প্রতি বাহরাইন, আমিরাত এবং মরক্কোও ইসরাইলকে স্বীকৃতি দেয়। স্বীকৃতি দিতে ইহুদিবাদী দেশটি চাপে রেখেছে সৌদি আরব এবং পাকিস্তানকেও।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা