আন্তর্জাতিক

বিজিবি-বিএসএফ ঐক্যমত্য

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ ও ভারতের মধ্যেকার তিনদিনব্যাপী সীমান্ত বৈঠকের পর কলকাতার একটি পাঁচতারকা হোটেলে যৌথ সাংবাদিক সম্মেলনে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানরা জানালেন, মাদক ব্যবসা বন্ধ করতে দুইদেশ একসঙ্গে কাজ করবে।

শনিবার ( ১২ ডিসেম্বর) ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের দক্ষিণবঙ্গের আইজি অশ্বিনীকুমার এবং বর্ডার গার্ড বাংলাদেশ এর দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রধান জাকির হোসেন সম্মেলনে বক্তব্য রাখেন। ৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া টানা বৈঠকের মূল উদ্দেশ্য বাংলাদেশ-ভারতের মধ্যে ইয়াবা ট্যাবলেট,ফেন্সিডিল এবং গাঁজা কোকেনের চোরাচালান বন্ধ করা।

বিএসএফ জানায়, ২০১৯ সালে তারা ৫৩ হাজার ৫৬১টি ইয়াবা ট্যাবলেট, ১ লক্ষ ৯০ হাজার ৯৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। অন্য মাদক দ্রব্য উদ্ধার হয়েছে সাড়ে ৩ কেজি। ২০২০ সালে এখন পর্যন্ত তারা উদ্ধার করেছে ৩৭ হাজার ৭৩০ ইয়াবা ট্যাবলেট, ২ লক্ষ ১৬ হাজার ৮৭৪টি ফেন্সিডিলের বোতল ও ৭০০ কেজি ৯৮২ গ্রাম অন্য মাদক।

বাংলাদেশের বিজিবি প্রধান জানান, মূলত মুক্ত সীমান্ত দিয়েই বেশি চোরাচালান হচ্ছে। দুই দেশই যে, সীমান্তে চোরাচালান রুখতে যৌথভাবে কাজ করবে তা জানিয়ে দেয়া হয় সম্মেলনে। গরু পাচার চক্রের সঙ্গে বিএসএফ এর জড়িত থাকার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, এক অফিসারের গ্রেফতার হওয়ার প্রসঙ্গটি উঠলে সম্মেলনে উপস্থিত বিএসএফ কর্মকর্তা বিষয়টি এড়িয়ে যান।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা