আন্তর্জাতিক

লাদাখ নিয়ে ভারত-চীনের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ ৮ মাস সময় অতিক্রান্ত হয়ে গেলেও অবস্থার কোনও পরিবর্তন হয়নি। দুই দেশের সেনাবাহিনী এখনও পরস্পরের মুখোমুখি দাঁড়িয়ে।

রোববার ( ২৪ জানুয়ারি) লাদাখ সমস্যার সমাধান খুঁজতে নবম দফার বৈঠকে বসছে ভারত-চীন। চুসুল সেক্টরের মলডোতে হবে উচ্চ পর্যায়ের সেনা বৈঠক। এখনও লাদাখ সীমান্তে দেশের ৫০ হাজার সেনা মোতায়েন রয়েছে।

দুই দেশ প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনীর সম্পূর্ণ নিষ্ক্রিয়করণ নিশ্চিত করার লক্ষ্যেই আজ আলোচনা করবে। সেখানে সেনাপর্যায়ের অফিসার ছাড়াও উপস্থিত থাকার কথা রয়েছে দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তরাও।

উল্লেখ্য, বিবাদ মেটাতে এর আগেও একাধিকবার বৈঠকে বসেছে ভারত-চীন। কিন্তু, মূল সমস্যার সমাধান এখনও অধরা। কূটনৈতিক স্তরে আলাপ-আলোচনার মধ্যেই গত বছরের ১৫ জুন গালওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারান ২০ জন ভারতীয় জওয়ান।

এই সংঘর্ষে চীনেরও ক্ষতি হয়েছে বলে দাবি করেছিল কেন্দ্র সরকার। যদিও সে ব্যাপারে কোনও তথ্য দেয়নি শি জিনপিং সরকার। এরপর, আগষ্টের শেষে ফের উত্তপ্ত হয়ে ওঠে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা। প্রায় ৪৫ বছর পর সীমান্তে গুলি চালানোর খবর আসে।
সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা