আন্তর্জাতিক

মার্কিন-তালেবান চুক্তি পুনর্মূল্যায়নকে স্বাগত কাবুলের

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের তালেবানদের সঙ্গে গত বছর কাতারের দোহায় হওয়া শান্তি চুক্তি পুনরায় মূল্যায়ন করতে যাচ্ছে জো বাইডেনের প্রশাসন। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কাবুল সরকার।

শনিবার ( ২৩ জানুয়ারি) প্রেসিডেন্ট বাইডেনের নতুন নিযুক্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মুহিবের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন বলে এক বিবৃতিতে জানান মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র এমিলি হর্ন।

বিবৃতিতে তিনি বলেন, ওয়াশিংটন তালেবানের সন্ত্রাসী সংগঠনগুলোর সাথে সম্পর্কচ্ছেদ, আফগানিস্তানে সহিংসতা কমিয়ে আনা এবং আফগান সরকার ও অন্য অংশীদারদের সঙ্গে অর্থপূর্ণ আলোচনার বিষয়ে পরীক্ষণ ও মূল্যায়ন করবে।

আফগান নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আলাপকালে সুলিভান জানান, যুক্তরাষ্ট্র বলিষ্ঠ ও আঞ্চলিক কূটনীতিক প্রচেষ্টায় শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র সহায়তা করবে। যা উভয়পক্ষকে টেকসই ও নায্য রাজনৈতিক মীমাংসা ও স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাতে সাহায্য করবে।

হামদুল্লাহ মুহিবের সঙ্গে জ্যাক সুলিভানের আলোচনার পরপরই এক টুইট বার্তায় আফগান স্বরাষ্ট্র উপমন্ত্রী সাদিক সিদ্দিকি বলেন, ‘মার্কিন-তালেবানের ২০২০ সালের ফেব্রুয়ারি চুক্তি পুনরায় মূল্যায়নে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি।’

আফগানিস্তানে দীর্ঘ প্রায় ২ দশকের সংঘাতের পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুসারে তালেবানের সন্ত্রাসী সংগঠনগুলোর সাথে সম্পর্কচ্ছেদ ও মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা বন্ধের শর্তে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে ন্যাটো অন্তর্ভুক্ত দেশগুলোর সৈন্য প্রত্যাহারে সম্মত হয়।

২০০১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টুইন টাওয়ারে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র উগ্রবাদী সংগঠন আল-কায়েদাকে দায়ী করে। আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে আফগানিস্তানে আশ্রয় দেয়ার অভিযোগে দেশটি শাসন করা তালেবান সরকারকে অভিযুক্ত করে মার্কিন সরকার।

যুক্তরাষ্ট্র বিন লাদেনকে সমর্পণের জন্য বললে তালেবান সরকার তা অস্বীকার করে। তালেবানের অস্বীকৃতির পরিপ্রেক্ষিতে অক্টোবরে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে আগ্রাসন শুরু করলে দেশটিতে দীর্ঘ দুই দশকের যুদ্ধ শুরু হয়। সূত্র : আলজাজিরা, আরব নিউজ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা