আন্তর্জাতিক

একদিনের জন্য মুখ্যমন্ত্রী হলেন সৃষ্টি গোস্বামী

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আজ পালিত হচ্ছে ‘জাতীয় শিশু কন্যা দিবস’। দিনটিকে বিশেষভাবে স্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ নিল দেশটির উত্তরাখণ্ডের বিজেপি সরকার। এদিন ২৪ ঘণ্টার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে বসলেন সৃষ্টি গোস্বামী নামে ১৯ বছর বয়সী তরুণী। দেরাদুনে আয়োজিত চাইল্ড অ্যাসেম্বলিতে অংশও নেবেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এর আগে ২০১৮ সাল থেকে সৃষ্টি উত্তরাখণ্ডের শিশু বিধানসভার মুখ্যমন্ত্রী পদে রয়েছেন। হরিদ্বারের দৌলতপুর গ্রামের বাসিন্দা সৃষ্টি বর্তমানে কৃষি বিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্রী। বাবা প্রবীন গোস্বামী গ্রামেই একটি ছোট দোকান চালান। মা একজন অঙ্গনওয়ারি কর্মী। এর আগেও সৃষ্টি শিশুকন্যা দিবসে বহু আন্তর্জাতিক স্তরের অনুষ্ঠানে যোগদান করেন।

২৪ ঘণ্টার জন্য এত বড় দায়িত্ব পেয়ে আপ্লুত সৃষ্টি। তার কথায়, "এটা সত্যি যে আমি এখনও বিশ্বাস করতে পারছি না। আমি এতটাই অভিভূত। তবে একইসঙ্গে আমি কথা দিচ্ছি, আমার যথাসাধ্য চেষ্টা করব। প্রশাসনিক কাজে যাতে আগামীদিনে যুব সমাজ দক্ষ হয়ে উঠতে পারে, সেই প্রচেষ্টাই করব।’

সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, এদিন উত্তরাখণ্ডের গ্রীষ্মকালীন রাজধানী গয়েরসাইন থেকে প্রশাসনের কাজকর্মের উপর নজর রাখবেন সৃষ্টি। ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত সরকার পরিচালিত বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প কতটা রূপায়ণ হয়েছে, কতদূর কাজ এগিয়েছে, তা খতিয়ে দেখে মূল্যায়ণ করবেন তিনি। এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ‘অটল আয়ুষ্মান প্রকল্প’, ‘স্মার্ট সিটি প্রজেক্ট’, রাজ্য সরকারের পর্যটন দফতরের হোমস্টে স্কিম ও আরও নানা উন্নয়নমূলক প্রকল্প।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা