আন্তর্জাতিক

অর্থনৈতিক সংস্কারের দাবিতে উত্তাল তিউনিসিয়া

আন্তর্জাতিক ডেস্ক : আবারও উত্তাল তিউনিসিয়া। অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের দাবিতে আন্দোলন করছে দেশটির বিক্ষোভকারীরা। দারিদ্র্য ও স্বৈরাচার বিরোধী বিক্ষোভের মাধ্যমে দেশটির একনায়ক শাসককে অপসারণের দশ বছর পর এই আন্দোলন শুরু হলো। খবর আলজাজিরা।

দেশটির সবচেয়ে শ্রমিক অধ্যুষিত জেলা এতাধামেন, যা সম্প্রতি গড়ে ওঠা এই আন্দোলনের কেন্দ্রবিন্দু। ওই এলাকার ৩৪ বছরের বাসিন্দা চাবিব (ছদ্দনাম) বলেন, ‘আমরা সামাজিক ন্যায়বিচার ও কাজের দাবিতে রাস্তায় নেমেছি।’

শনিবার (২৩ জানুয়ারি) রাতের তার মতো আরও অনেকেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। তিউনিসিয়ার সুবিধাবঞ্চিত এই অঞ্চলটি ব্যতীত আরও ১৫টি শহরে রাত-দিন ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এই সংঘর্ষে ব্যাপক ‘ভাঙচুর ও লুটপাট’ হয়েছে বলে দাবি করছে দেশটির সরকার। ২০১১ সালে অভ্যুত্থানের মাধ্যমে দেশটির দীর্ঘদিনের স্বৈরাচারী শাসক জাইন এল আবিদীন বেন আলীকে ক্ষমতাচ্যুত করার দশম বার্ষিকীর দু’দিনের মাথায় কর্তৃপক্ষ করোনা মহামারি রোধে চার দিনের লকডাউন ঘোষণা করার পরই এই বিক্ষোভ দেখা দেয়।

তবে এই বিক্ষোভে বাধা দেওয়া হয়েছিল বলে দাবি করেন অনেক অংশগ্রহণকারী। রাতের এই মুখোমুখি সংঘর্ষে পুলিশের দিকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে বিক্ষোভকারীরা। একইসঙ্গে অনেক বিক্ষোভকারীকে ভাঙচুর ও লটুপাট চালাতে দেখা গেছে। এছাড়াও রাস্তা বন্ধ করতে টায়ারও জ্বালিয়েছেন তারা। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তিউনিসিয়ার সরকার।

রাতে বিক্ষোভকারী যুবকদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। একইসঙ্গে দেশটির বিভিন্ন অঞ্চলে জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

এদিকে তিউনিসিয়ার সুশীল সমাজের প্রতিনিধিরা দাবি করেন, এ ঘটনায় দেশটির পুলিশ এক হাজার মানুষকে গ্রেফতার করেছে। তারা এসব বন্দিদের মুক্তির জন্য দিনের বেলায় শান্তিপূর্ণ আন্দোলন করেছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা