আন্তর্জাতিক

কলকাতাকে ভারতের রাজধানী করার দাবি মমতার

আন্তর্জাতিক ডেস্ক : নেতাজি সুভাষ-চন্দ্র বসুর জন্মদিনে কলকাতাসহ ভারতের চার প্রান্তকে চারটি রাজধানী হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঘুরিয়ে ফিরিয়ে দেশটির চার রাজধানীতে সংসদীয় অধিবেশন বসানোরও দাবি জানান তিনি৷

নেতাজির জন্মদিন উপলক্ষে শনিবার (২৩ জানুয়ারি) কলকাতার শ্যামবাজার থেকে রেড রোডে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব দাবি জানান।

মমতা বলেন, কলকাতা একদিন ভারতের রাজধানী ছিল, তাহলে আজকে ভারতবর্ষের একটা রাজধানী হোক কলকাতা৷ পাশাপাশি দক্ষিণ ভারত, উত্তর ভারত এবং উত্তর পূর্ব ভারতে একটি করে রাজধানী ঘোষণা করা হোক৷ উদাহরণ হিসেবে দক্ষিণের কেরালা অন্ধ্র প্রদেশ, উত্তর এবং মধ্য ভারতের উত্তর প্রদেশ, পঞ্জাব, মধ্যপ্রদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর কোনো একটিকে রাজধানী হিসেবে ঘোষণা করা যেতে পারে।

তিনি আরও বলেন বলেন, স্বাধীনতা সংগ্রামের জন্ম হয়েছিল বাংলা ও বিহারে৷ মহাত্মা গান্ধী বেলেঘাটায় এসে আন্দোলন করতেন৷ নবজাগরণ, বিধবা ও বাল্য বিয়ের মতো সংস্কারের জন্ম বাংলায় হয়েছিল৷ বাংলা কোনো অবহেলা সইবে না৷

নেতাজি সুভাষ-চন্দ্র বসুকে নিয়ে মমতা বলেন, নেতাজির নাম বললে আমার হৃদয়ে আবেগের সৃষ্টি হয়৷ নেতাজিকে দুই পাতার বই পড়ে জানা যাবে না৷ চার প্রান্তে চারটি রাজধানী থাকবে৷ দিল্লিতে কী আছে? দিল্লিতে সবাই বাইরে থেকে যায়৷ দিল্লির মানুষ সবাইকে গ্রহণ করুক৷ ভারতবর্ষের চারটি জায়গায় সংসদের অধিবেশন বসুক বছরে চারবার৷

ভারতের মুখ্যমন্ত্রী বলেন, নেতাজির জন্মদিনকে কেন দেশনায়ক দিবস এবং জাতীয় ছুটি হিসেব ঘোষণা করা হবে না? তবে আজ নয় কাল এই ঘোষণা করতে হবে৷

নেতাজির নামে কলকাতা বন্দরের নামকরণ বদলে কেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করা হল, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি৷

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা