আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে প্রথম নারী অর্থমন্ত্রীর পক্ষে সিনেটের সর্বসম্মত রায়

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে ড. জ্যানেট ইয়েলেনের মনোনয়নকে সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট ফাইন্যান্স কমিটি। ফলে ধারণা করা হচ্ছে তিনি সিনেটে পূর্ণাঙ্গ অনুমোদন পাবেন সহজেই।

শুক্রবার (২২ জানুয়ারি) সিনেট কমিটিতে ঘোষণা দেন সংখ্যাগরিষ্ঠ সিনেট নেতা চাক শুমার। সোমবার ২৫ জানুয়ারি ভোট হবে সিনেট কমিটিতে। সেখানে অনুমোদন পেলেই জ্যানেট ইয়েলেন হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী।এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তিনি নতুন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনে অর্থনৈতিক এজেন্ডা নিয়ে কাজ করবেন। কিন্তু রিপাবলিকানরা তাকে অর্থনৈতিক নীতিগুলোতে উন্নয়নের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন। এতে আরও বলা হয়, শুক্রবার দিনের শেষে সিনেট ফাইন্যান্স কমিটিতে তার মনোনয়ন ইস্যুতে ভোট হয়। এতে জ্যানেট ইয়েলেনের পক্ষে পড়েছে ২৬ ভোট।

বিপক্ষে কোনও ভোট পড়েনি। অর্থমন্ত্রী হিসেবে তার নিয়োগ নিশ্চিত হলে প্রেসিডেন্ট বাইডেন যে উচ্চাকাঙ্খী করোনা ভাইরাস বিষয়ক খরচ, অবকাঠামোগত বিনিয়োগ, আয়কর বৃদ্ধির পরিকল্পনা করেছেন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রিপাবলিকান সিনেটর মাইক ক্রাপো। ভোটের পর তিনি বলেছেন, ড. ইয়েলেনের সঙ্গে তার বেশ কিছু অবস্থান সম্পর্কে আমার কড়া মতবিরোধ রয়েছে।

তবে তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, আমাদের সঙ্গে কাজ করবেন। তাই কমিটিতে রিপাবলিকানরা তাকে ভোট দিয়েছেন। এটা হলো আমাদের শক্তিশালী অবস্থান, যেটা বলে দেয় যে আমরা তার সঙ্গে কাজ করতে চাই।

উল্লেখ্য, শপথ নেয়ার আগেই প্রেসিডেন্ট জো বাইডেন ১.৯ ট্রিলিয়ন ডলারের করোনা রিলিফ পরিকল্পনা ঘোষণা করেছেন। অবকাঠামো খাত, পরিবেশবান্ধব বিদ্যুত, শিক্ষা এবং মার্কিনিদের প্রতিযোগিতামূলক করে তোলার গবেষণাকে সমৃদ্ধ করার জন্য ২ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের প্রত্যয় ঘোষণা করেছেন। তার এসব খরচের খাতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হবেন ড. ইয়েলেন। গত মঙ্গলবার তার মনোনয়ন নিয়ে সিনেট ফাইন্যান্স কমিটিতে শুনানি হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা