আন্তর্জাতিক

সেনাদের কাছে ক্ষমা চাইলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সেনাদের কাছে ক্ষমা চেয়েছেন দেশটির নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ‘ক্যাপিটল হিলে’ নিরাপত্তায় নিয়োজিত সেনাদের অনেকেই গাড়ি পার্কিংয়ের জায়গায় ঘুমিয়ে পড়ার কিছু ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এর জেরেই ক্ষমা চাইলেন বাইডেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ হাজারের বেশি সেনা সদস্য মার্কিন ক্যাপিটলে মোতায়েন করা হয়েছিল। চলতি মাসের শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকদের তাণ্ডবের ঘটনায় ওয়াশিংটন ডিসিতে তাদের মোতায়েন করে রাখা হয়।

জো বাইডেনের শপথগ্রহণকে কেন্দ্র করে ওই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য সেনাদের আগে থেকেই মোতায়েন রাখা হয়েছিল। তাদেরই অনেকেই ক্লান্ত হয়ে গাড়ি পার্কিংয়ের জায়গায় শুয়ে থেকে জিরিয়ে নেন।

গত বৃহস্পতিবার ছড়িয়ে যাওয়া কিছু ছবিতে দেখা যায়, সেনা সদস্যরা গাড়ি পার্কিংয়ের জায়গায় শুয়ে আছেন। এই পরিস্থিতি রাজনীতিবিদদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে এবং কিছু রাজ্যের গভর্নর এই বিতর্কের কারণে সেনা প্রত্যাহার করেছেন।

এ ঘটনার জেরে প্রেসিডেন্ট জো বাইডেন ন্যাশনাল গার্ডের প্রধানকে গতকাল শুক্রবার ফোন করে দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে করণীয় সম্পর্কে জানতে চেয়েছেন।

এছাড়া মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন সেনাদের সঙ্গে সাক্ষাৎ করে ব্যক্তিগতভাবে তাদের ধন্যবাদ দিয়েছেন। তিনি বলেছেন, আমাকে এবং আমার পরিবারকে নিরাপদ রাখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সূত্র : বিবিসি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা