আন্তর্জাতিক

সিরিয়ায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ভোরে দেশটির মধ্যাঞ্চলীয় হামা এলাকায় চালানো এ হামলায় দুই শিশুসহ প্রাণ হারিয়েছেন অন্তত চারজন। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ তথ্য নিশ্চিত করেছে।

নাম অপ্রকাশিত এক সেনা কর্মকর্তার বরাতে বার্তা সংস্থাটি জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে লেবানন সীমান্তের দিক থেকে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর সিরিয়ায় এটাই ইসরায়েলের প্রথম হামলা।

সানার প্রতিবেদনে বলা হয়েছে, লেবানিজ শহর ত্রিপলির দিক থেকে একঝাঁক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। হামা প্রশাসনের কয়েকটি স্থাপনা তাদের লক্ষ্যবস্তু ছিল।

সিরীয় বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিতে সক্ষম হয়। তবে ইসরায়েলি আগ্রাসনে শেষপর্যন্ত বাবা, মা, দুই শিশুসহ একই পরিবারের চার সদস্য নিহত হন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

কয়েক বছর ধরেই সিরিয়ায় কথিত ইরান-সমর্থিত সামরিক স্থাপনায় এধরনের হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তবে এসব হামলার কথা তাদের খুব একটা স্বীকার করতে দেখা যায় না।

ইরান এবং এর লেবানিজ মিত্র হিজবুল্লাহ সামরিক সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র দিয়ে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে গৃহযুদ্ধে সহযোগিতা করছে বলে দাবি ইসরায়েলের। একারণে ইরান-হিজবুল্লাহকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখিয়ে সিরিয়ায় আগ্রাসন বৈধ করার চেষ্টা করছে ইসরায়েলিরা।

গত ১৩ জানুয়ারি সিরিয়ার পূর্বাঞ্চলে ইরান সংশ্লিষ্ট বেশ কিছু স্থাপনায় প্রবল হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এতে অন্তত ৫৭ যোদ্ধা নিহত এবং কয়েক ডজন আহত হন। দেশটিতে গত কয়েক বছরের মধ্যে এটাই ছিল ইসরায়েলের সবচেয়ে প্রাণঘাতী হামলা।

ইসরায়েলি সেনাবাহিনীর বার্ষিক প্রতিবেদন অনুসারে, গত বছর সিরিয়ায় অন্তত ৫০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে এপর্যন্ত দেশটিতে কয়েকশ’বার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল।

গত চার বছর ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে ইসরায়েলি হামলা-আগ্রাসন অনেকটাই বাড়তে দেখা গেছে। এসময় দখল করা পশ্চিম তীরে বসতি স্থাপন চারগুণ বাড়িয়েছে ইসরায়েলিরা। দ্বিরাষ্ট্র সমাধান ছাড়াই আরব দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনেও ঠেলে দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

তবে নতুন প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতাগ্রহণের পরপরই তার প্রশাসন ঘোষণা দিয়েছে, তারা ইরানের সঙ্গে পরমাণু চুক্তি পুনর্বহাল এবং ইসরায়েল-ফিলিস্তিন পৃথক রাষ্ট্র গঠনে উদ্যোগী হচ্ছে। সূত্র : আল জাজিরা, আনাদোলু এজেন্সি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা