আন্তর্জাতিক

লাদাখের ২৬টি টহল পয়েন্ট হারিয়েছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রশাসিত লাদাখের জ্যেষ্ঠ একজন পুলিশ কর্মকর্তার এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে চীনের সাথে দীর্ঘদিনের বিরোধপূর্ণ লাদাখ সীমান্তের পূর্বাঞ্চলীয় ৬৫টি টহল পয়েন্টের মধ্যে অন্তত ২৬টিতে প্রবেশের অধিকার হারিয়েছে ভারত।

আরও পড়ুন: ফিলিপাইনে বিমান বিধ্বস্ত, নিহত ২

ভারতীয় ওই পুলিশ কর্মকর্তা চীনের সাথে ভারতের বিতর্কিত সাড়ে ৩ হাজার সীমান্ত এলাকা নিয়ে চলমান উত্তেজনার মাঝে নতুন এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছেন। লাদাখের প্রধান শহর লেহের পুলিশ সুপার পিডি নিত্য গবেষণা প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্য উপস্থাপন করেছেন।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি পিডি নিত্যের গবেষণা প্রতিবেদন পর্যালোচনা করে বুধবার এই বিষয়ে সংবাদ প্রকাশ করেছে। গবেষণা প্রতিবেদনে লেহের পুলিশ সুপার পিডি নিত্য লিখেছেন, ‘বর্তমানে কারাকোরাম পাস থেকে চুমুর পর্যন্ত ৬৫টি টহল পয়েন্ট (প্যাট্রোলিং পয়েন্ট বা পিপি) রয়েছে; যেখানে ভারতীয় নিরাপত্তা বাহিনীর (আইএসএফ) সদস্যরা নিয়মিত টহল দেন। ৬৫টি টহল পয়েন্টের মধ্যে ২৬টিতে আমাদের উপস্থিতি হারিয়ে গেছে। যেমন, পিপি ৫-১৭, ২৪-৩২, ৩৭ এ ভারতীয় নিরাপত্তা বাহিনীর টহল সীমিত হয়েছে অথবা কোনও টহলই নেই।

গত সপ্তাহে রাজধানী নয়াদিল্লিতে ভারতের শীর্ষ পুলিশ কর্মকর্তাদের বার্ষিক এক সম্মেলনে এই প্রতিবেদন উপস্থাপন করা হয়। ওই সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল উপস্থিত ছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘‘পরবর্তীতে চীন আমাদেরকে এই সত্য মেনে নিতে বাধ্য করেছে যে, এসব এলাকায় দীর্ঘদিন ধরে ভারতীয় নিরাপত্তা বাহিনী অথবা ভারতের বেসামরিক নাগরিকদের উপস্থিতি দেখা যায়নি; যে কারণে ওই অঞ্চলে চীনারা উপস্থিত হয়েছেন। এর ফলে আইএসএফের নিয়ন্ত্রণে থাকা সীমানা ভারতের দিক থেকে সরে গেছে এবং এই ধরনের সব পকেটে একটি ‘বাফার জোন’ তৈরি হয়েছে; শেষ পর্যন্ত এই অঞ্চলগুলোর ওপর নিয়ন্ত্রণ হারাতে পারে ভারত। চীনের সামরিক বাহিনীর (পিএলএ) ইঞ্চি ইঞ্চি করে জমি দখলের এই কৌশল ‘সালামি স্লাইসিং’ নামে পরিচিত।’’

আরও পড়ুন: যুক্তরাজ্যে নিখোঁজ ২০০ শরণার্থী শিশু

ভারতীয় এই পুলিশ কর্মকর্তা লিখেছেন, ‘পিএলএ উত্তেজনা প্রশমনের আলোচনার সময় বাফার এলাকার সুযোগ নিয়ে লাদাখের সর্বোচ্চ চূড়ায় ক্যামেরা স্থাপন করে আমাদের বাহিনীর গতিবিধি পর্যব্ক্ষেণ করছে। এমনকি তারা বাফার জোনেও আমাদের চলাফেরায় আপত্তি জানায় এবং সেটি তাদের অপারেশন এলাকা বলেও দাবি করে। শুধু তাই নয়, সেখানে আরও বাফার এলাকা তৈরি করার জন্য আমাদের ফিরে যাওয়ারও আহ্বান জানায় চীনা সামরিক বাহিনী।’

তিনি বলেন, ২০২০ সালে গালওয়ান উপত্যকায় প্রাণঘাতী সংঘর্ষে ২০ জন ভারতীয় সৈন্য ও চার চীনা সৈন্য নিহত হওয়ার পর চীনা এই কৌশল দেখা গিয়েছিল। সেই সময় লাদাখের গালওয়ান উপত্যকায় দুই দেশের সৈন্যদের হাতাহাতি ও পাথর নিক্ষেপের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল।

পিডি নিত্য বলেন, এলাকাগুলোকে সীমান্তের বাইরের হিসাবে চিহ্নিত করা এবং সেগুলো ফেলে রাখাটা সৈন্যদের মনোবলকেও প্রভাবিত করে। ভারতের জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তার সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তিনি। ওই পুলিশ কর্মকর্তা লাদাখের সম্মুখসারির একটি এলাকার দায়িত্ব রয়েছেন। আলাপচারিতার সময় নিত্য বলেন, যদি ৪০০ মিটার পিছিয়ে গিয়ে আমরা ৪ বছরের জন্য পিএলএর সাথে শান্তি স্থাপন করতে পারি, তাহলে সেটি মূল্যবান।

আরও পড়ুন: শপথ নিলেন নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী

তবে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। ভারতের ইংরেজি দৈনিক দ্য হিন্দুর সাথে আলাপচারিতায় দেশটির একটি প্রতিরক্ষা সূত্র পাল্টা দাবি করে বলেছে, সংঘাতপূর্ণ অঞ্চলে উত্তেজনা প্রশমনে নেওয়া ব্যবস্থার কারণে কোনও অঞ্চলেরই নিয়ন্ত্রণ খোওয়া যায়নি। ভারতের এই দৈনিক লাদাখের টহল পয়েন্টে দেশটির সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ হারানোর বিষয়ে প্রথম খবর প্রকাশ করে।

সূত্রের বরাত দিয়ে দ্য হিন্দু বলেছে, বিরোধের কূটনৈতিক সমাধানের জন্য কিছু এলাকায় উভয়পক্ষের টহল সীমিত করা হয়েছে। কোনও চারণভূমিই হারিয়ে যায়নি। বিচ্ছিন্ন এলাকায় পিএলএর মতো আমাদেরও অনেক ক্যামেরা এবং অন্যান্য নজরদারি প্রযুক্তি বসানো আছে।

চীন বিতর্কিত ডি-ফ্যাক্টো সীমান্তের স্থিতাবস্থা একতরফাভাবে পরিবর্তন করার চেষ্টা করছে বলে ভারত অভিযোগ তোলার এক মাসের বেশি সময় পর লাদাখের ওই পুলিশ কর্মকর্তার গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: ম্যাক্রোঁর দ্বারস্থ জেলেনস্কি!

২০২০ সালে গালওয়ান উপত্যকায় দুই দেশের সামরিক বাহিনীর সদস্যদের সংঘাতে প্রাণহানির পর গত বছরের ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের সীমান্তে চীন ও ভারতীয় সৈন্যদের সংঘর্ষ হয়। গালওয়ানের পর অরুণাচলের ওই সংঘর্ষকে সবচেয়ে মারাত্মক বলে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা