আন্তর্জাতিক

নাইজেরিয়ায় স্কুলে হামলা, কয়েকশ শিক্ষার্থী নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় একটি মাধ্যমিক স্কুলে বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে। এতে ওই স্কুলের কয়েকশ শিক্ষার্থী নিখোঁজ হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় উত্তর-পশ্চিম নাইজেরিয়ার কাটসিনা রাজ্যে এই হামলার ঘটনা ঘটে। তবে এই হামলায় কোনো শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গভর্নমেন্ট সাইন্স সেকেন্ডারি স্কুলে ৮ শতাধিক শিক্ষার্থী রয়েছে। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ বন্দুকধারীরা মোটর সাইকেলে করে এসে এলোপাতাড়ি গুলি করতে শুরু করে। এসময় লোকজন ছুটোছুটি শুরু করে দেয়। অনেক শিক্ষার্থীও ভয়ে পালিয়ে যায়।

শনিবার সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তাদের সঙ্গে হামলাকারীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। পরে হামলাকারীরা বনের মধ্যে পালিয়ে যায়। এই হামলার মূল কারণ জানা যায়নি। এছাড়া এতে কোনো শিক্ষার্থী হতাহতের ঘটনাও ঘটেনি।

স্থানীয়রা জানান, বালকদের আবাসিক ওই স্কুলটিতে গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন তারা। ঘণ্টাখানেকের বেশি সময় ধরে গোলাগুলি চলে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ যাওয়ার আগে প্রথমে স্কুলের নিরাপত্তাকর্মীরা হামলাকারীদের বাধা দেন। এরপর পুলিশ হাজির হলে তাদের সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এই সুযোগে শিক্ষার্থীরা স্কুলের দেয়াল টপকিয়ে নিরাপদে পালিয়ে যায়। শুরুতে ২০০ শিক্ষার্থী নিখোঁজ ছিল। পরে তারা ফিরে আসে। তবে স্থানীয়রা জানান, বন্দুকধারীরা অনকে শিক্ষার্থীকে নিয়ে।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় গুলবিদ্ধি এক পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। কতজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে তা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া যেসব অভিভাবক তাদের সন্তানদের বাড়ি নিয়ে গেছেন, তাও কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দিয়েছেন তিনি।

কাটসিনার আরেকটি গ্রামে একজন নেতাসহ ২০ জনকে অপহরণের দুইদিন পরই এই হামলার ঘটনা ঘটলো। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। কাটসিনা বোকো হারামের নিয়ন্ত্রণাধীন এলাকার বাইরে বলেও ধারণা করা হচ্ছে।

২০১৪ সালে নাইজেরিয়ার চিবক শহরে একটি স্কুলের ২৭০ জনের বেশি ছাত্রীকে অপহরণ করে বোকো হারাম।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা