আন্তর্জাতিক

চিড়িয়াখানায় চিতার দেহে করোনাভাইরাস

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লুইসভিল চিড়িয়াখানার তুষার চিতার দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ ও যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের প্রাণি ও উদ্ভিদ স্বাস্থ্য পরীক্ষা সেবা (ইউএসডিএ) তথ্য নিশ্চিত করেছে। খবর সিএনএনের।

চিড়িয়াখানায় দুটি পুরুষ ও একটি নারী তুষার চিতা রয়েছে। এদের সকলেই করোনা আক্রান্ত হয়েছে। নারী চিতাটি সবার আগে আক্রান্ত হয়। মানুষের পর এটি ষষ্ঠতম কোনো প্রাণি যাদের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেল। আক্রান্ত সব কটি চিতার মধ্যেই শ্বাসকষ্ট ও শুকনো কাশির উপসর্গ দেখা গেছে। তবে উপসর্গগুলো মৃদু পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে চিড়িয়াখানার পরিচালক জন ওয়ালজ্যাক।

ইউএসডিএ জানায়, এক চিড়িয়াখানা কর্মীর কাছ থেকেই চিতাগুলো সংক্রমিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেই কর্মীর দেহে করোনার কোনো উপসর্গ দেখা যায়নি। চিড়িয়াখানা কর্তৃপক্ষের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরেও এই ঘটনা ঘটেছে বলে জানায় ইউএসডিএ। চিতা বা অন্য কোনো পশু থেকে মানুষের করোনা সংক্রমিত হওয়ার ঝুঁকি কম। কারণ ভাইরাসটি মূলত মানুষ থেকে মানুষের দেহেই ছড়ায়।

মানুষের পর করোনা শনাক্ত হয়েছে এমন প্রজাতির তালিকায় এই তুষার চিতারা ষষ্ঠতম। আক্রান্ত হওয়া প্রথম পশুটি ছিল নিউ ইয়র্কের ব্রংক্স চিড়িয়াখানার একটি মালয় বাঘ। গত এপ্রিলে শ্বাসকষ্টজনিত উপসর্গ দেখা দিলে পরীক্ষার পর বাঘটির দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। একই মাসের শেষের দিকে ওই চিড়িখানার আরও আটটি বাঘ আক্রান্ত হয়। এগুলোর মধ্যে তিনটি আফ্রিকান সিংহও ছিল।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগ জানায়, দেশটিতে অল্প কিছু সংখ্যক কুকুর ও বিড়ালও করোনা আক্রান্ত হয়েছে। করোনায় কোনো পশুর সাধারণত মৃত্যু হয় না, তবে যুক্তরাষ্ট্রসহ কিছু দেশের পশম উৎপাদন খামারে করোনাভাইরাস ছড়িয়ে পড়লে কয়েক হাজার মিঙ্ক হত্যা করা হয়।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা