আন্তর্জাতিক

মেলানিয়া ডিভোর্সে পাবেন ৬শ’ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক : টানা দ্বিতীয়বার মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালনার সুযোগ পেলেন না দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৪৬তম নির্বাচনে জো বাইডেনের কাছে হেরেছেন ট্রাম্প। এরই মধ্যে শোনা যাচ্ছে তার বৈবাহিক জীবন নিয়ে চরম হতাশাজনক এক খবর। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানাচ্ছে, ট্রাম্পকে তালাক দেওয়ার জন্য অধীর আগ্রহে দিন গুনছেন মেলানিয়া।

এর আগে ২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনে বিজয়ী হওয়ার খবরে কান্নায় ভেঙে পড়েছিলেন মেলানিয়া ট্রাম্প। এমন একটা কথা সে সময় বেশ জোরেশোরেই শোনা গেছে। ট্রাম্প নির্বাচনে জিততে পারেন- এটা ছিল মেলানিয়ার কাছে অভাবনীয়। অন্যদিকে ট্রাম্পের হেরে যাওয়ার পর এখনও মুখ খোলেননি মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প।

এদিকে কোনো কোনো খবরে দাবি করা হয়েছে- হোয়াইট হাউস থেকে বের হয়ে যাওয়ার জন্য প্রতিটি মুহূর্ত অপেক্ষা করছেন মেলানিয়া। তারপরই ট্রাম্পকে দেবেন তালাক। ক্ষমতায় থাকা অবস্থায় ট্রাম্পকে তালাক দিলে যন্ত্রণা বাড়তে পারে। মার্কিন রাষ্ট্রযন্ত্রের কলকাঠি নেড়ে মেলানিয়াকে শাস্তি এবং শিক্ষা দেওয়ার রাস্তা হয়তো বের করতে পারেন ট্রাম্প। এমনটাই আশঙ্কা করছেন মেলানিয়া। তাই হোয়াইট হাউস থেকে বের হয়ে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবারে। এমনটাই দাবি করেন ট্রাম্পের সাবেক সহযোগী ওমারোসা ম্যানিগোল্ট নিউম্যান।

তিনি বলেন, ‘ট্রাম্প দম্পতির ১৫ বছরের বৈবাহিক জীবন কার্যত শেষ হয়ে গেছে।’

মেলানিয়া ট্রাম্পের এক আইনি পরামর্শদাতা জানিয়েছেন যদি ডোনাল্ড ও মেলানিয়ার ডিভোর্স বাস্তবায়িত হয়, তবে স্ত্রীকে মোটা অঙ্কের খোরপোষ দিতে হবে ট্রাম্পকে। অঙ্কটা ৬৮ মিলিয়ন মার্কিন ডলারের, যা বাংলাদেশি টাকায় প্রায় পৌন ছয়শ’ কোটি টাকার সমান। খবর কলকাতা টোয়েন্টিফোরের।

১৫ বছর আগে বৈবাহিক সম্পর্কের শুরু হয়েছিল ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়ার। তবে বেশ কয়েক বছর ধরেই এই সম্পর্কটা শুধু চুক্তির ছিল বলে জানিয়েছেন ঘনিষ্ঠরা। হোয়াইট হাউস ছাড়ার পরেই ট্রাম্প ও মেলানিয়ার ডিভোর্স হবে, এই খবর ইতিমধ্যেই প্রকাশিত। আইনি পরামর্শদাতা জানাচ্ছেন, যে জীবনযাত্রায় মেলানিয়া অভ্যস্ত, সেখানে এই টাকার অঙ্ক দিতে হবে ডোনাল্ড ট্রাম্পকে।

উল্লেখ্য, ট্রাম্পের আগের দুটি বৈবাহিক সম্পর্কেও খোরপোষ দিতে হয় তাকে। ট্রাম্পের দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপেলস ২ মিলিয়ন মার্কিন ডলার খোরপোষ পেয়েছিলেন। ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প পেয়েছিলেন ১৪ মিলিয়ন মার্কিন ডলার, সঙ্গে কানেকটিকাটে একটি প্রাসাদপম বাড়ি, নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্ট, বছরে একবার করে ফ্লোরিডার বিলাসবহুল ম্যের এ ল্যাগো রিসোর্টে ভ্রমণের সুযোগ।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা