আন্তর্জাতিক

ইরানে করোনায় মৃত্যুর জন্য দায়ী আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানেহ বলেছেন, তার দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে প্রতিদিন গড়ে যে চারশর বেশি মানুষ মারা যাচ্ছে দায়-দায়িত্ব সম্পূর্ণভাবে আমেরিকার। কারণ করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য যে সমস্ত ওষুধ ও চিকিৎসা-সামগ্রী প্রয়োজন সেগুলো আমদানি করতে বাধা দিচ্ছে মার্কিন সরকার।

বিজান জাঙ্গানেহ সুস্পষ্ট করে বলেন, মার্কিন নিষেধাজ্ঞা এবং তেল রপ্তানির অর্থ দেশে আনতে না পারার কারণে ইরান নানাবিধ সমস্যার মুখে পড়ছে। চূড়ান্তভাবে করোনাভাইরাসের মহামারী মোকাবেলা করা কঠিন হয়ে পড়েছে। গতকাল (বৃহস্পতিবার) গ্যাস রপ্তানিকারক দেশগুলোর সংগঠন জিইসিএফ’র ২২তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে বিজান জাঙ্গানেহ এ কথা বলেন। ভিডিও লিংকের মাধ্যমে তিনি এ বৈঠকে যোগ দেন।

ইরানের তেলমন্ত্রী আরো বলেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে গিয়ে ইরানের ওপর দফায় দফায় নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং আন্তর্জাতিক অঙ্গন থেকে করোনাভাইরাস-বিরোধী লড়াইয়ের চিকিৎসা সামগ্রী কিনতে বাধা সৃষ্টি করেছে। এমনকি জরুরি খাদ্য-সামগ্রী পর্যন্ত কেনার ব্যাপারে বাধা সৃষ্টি করে চলেছে আমেরিকা। এসব কারণে ইরানে করোনাভাইরাস-বিরোধী কার্যকর পদক্ষেপ নেয়া জটিল হয়ে পড়েছে। এজন্য ইরানে করোনাভাইরাসের মহামারীতে প্রতিদিন চারশর বেশি মানুষ মারা যাচ্ছে। এর দায়-দায়িত্ব আমেরিকাকে বহন করতে হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা