আন্তর্জাতিক

চীন-ভারত উত্তেজনা বৈশ্বিক অশান্তির কারণ হবে : রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ভারত-চীন সীমান্তে যেকোনও ধরনের উত্তেজনা বৃদ্ধি বৈশ্বিক তীব্র অশান্তি এবং অনিশ্চয়তার মাঝে ইউরেশিয়া অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে বলে সতর্ক করে দিয়েছে রাশিয়া। দুই দেশের এই সঙ্কট অন্যান্য পক্ষ তাদের ভূ-রাজনৈতিক উদ্দেশে অপব্যবহার করতে পারে।

বৃহস্পতিবার রাশিয়ার ডেপুটি চিফ অব মিশন রোমান বাবুশকিন এই সতর্কবার্তা দিয়েছেন। এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি বলেন, এশীয় দুই পরাশক্তির উত্তেজনা ঘিরে স্বাভাবিকভাবেই রাশিয়া উদ্বিগ্ন। আরও বেশি গঠনমূলক আলোচনায় বসা উভয় দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন এবং ব্রিকসের সদস্য হওয়ায় উভয় দেশকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তিনি।

রুশ এই কর্মকর্তা বলেছেন, একটি বহুপাক্ষিক প্ল্যাটফর্মের কাঠামোর ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার কথা সবার আগে আসে। এক্ষেত্রে সম্মিলিত আলোচনা একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠতে পারে।

গত প্রায় ছয় মাস ধরে ভারত এবং চীন সীমান্তের লাদাখ অঞ্চলে তিক্ত উত্তেজনার মুখোমুখি হয়েছে। দুই দেশের সামরিক বাহিনীর সদস্যরা একাধিকবার সংঘাতেও জড়িয়েছে। এতে ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকজন সৈন্য হতাহতও হয়েছেন।

বর্তমানে এই সংঘাতপূর্ণ অবস্থান থেকে সরে আসতে উভয় পক্ষ কাজ শুরু করেছে। গত সপ্তাহে উভয় দেশের কমান্ডার পর্যায়ের কর্মকর্তাদের অষ্টম বৈঠকে লাদাখের প্যাংগং হ্রদ লাগোয়া অঞ্চলে দুই দেশের সামরিক বাহিনী নিজেদের অবস্থান থেকে সরতে এবং সৈন্য কমানোর বিষয়ে আলোচনা করেছে। বৈঠকে উভয় দেশের সামরিক কর্মকর্তাদের মাঝে ইতিবাচক আলোচনা হয়।

চীন-ভারতের উত্তেজনা ছাড়াও ইউরেশিয়া অঞ্চল গত কয়েকমাস ধরেই অস্থিতিশীল পরিস্থিতির মুখোমুখি রয়েছে। প্রাথমিকভাবে করোনাভাইরাস মহামারির উত্থান এবং বিবাদপূর্ণ নাগোরনো-কারাবাখ অঞ্চল ঘিরে আর্মেনিয়া এবং আজারবাইজানের সংঘাত এই অস্থিতিশীলতা আরও বৃদ্ধি করেছে। সূত্র : পিটিআই

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা