আন্তর্জাতিক

২৮ বছর পর শুশা শহরে আজানের ধ্বনি

আন্তর্জাতিক ডেস্ক : নাগোর্নো ও কারাবাখ অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর শুশায় ২৮ বছর পর আজানের ধ্বনি শোনা গেছে। আজাইবাইজানের একজন সৈন্য সেখানকার বিখ্যাত ইউখারি গোভার আঘা মসজিদের মিনারে ওঠে আজান দিয়েছেন এমন একটি ভিডিও সামনে এসেছে।

সম্প্রতি শুশা শহরটি আজারবাইজানের নিয়ন্ত্রণে আসে। তুর্কি সংবাদ সংস্থা আদাদোলু অ্যাজেন্সি জানায়, ১৯৯২ সালের ৮ মে আর্মেনিয়া সেনাবাহিনী শুশা অঞ্চলটি দখল করে নেয়। নাগোর্নো ও কারাবাখের সর্বাধিক গুরুত্বপূর্ণ এলাকা শুশা। আন্তর্জাতিকভাবে এটি আজারবাইজানের বলে স্বীকৃতি ছিল।

গত ৮ নভেম্বর আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ঘোষণা দেন, শুশা নগর আর্মেনিয়া থেকে স্বাধীনতা লাভ করেছে। দীর্ঘ ২৮ বছর পর শুশায় আজান শোনা যাবে।

গত ১০ নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ বন্ধের চুক্তি হয়। চুক্তির পর ইলহাম আলিয়েভ জানান, কোনো রক্তপাত ছাড়াই আজারবাইজান তাদের নাগোর্নো ও কারাবাখ অঞ্চল ফেরত পাবে।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর থেকে আর্মেনিয়ার সেনাবাহিনী ও আজারবাইজান সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়। দুই দেশের সংঘাতের মূলে ছিল নাগোর্নো ও কারাবাখ অঞ্চল।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা