আন্তর্জাতিক

আজারবাইজানে গেলেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক : নাগর্নো-কারাবাখের নিয়ন্ত্রন নিয়ে উত্তেজনার মধ্যেই প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের আমন্ত্রণে আজারবাইজাইন সফরে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

আরও পড়ুন : মিয়ানমারে হামলায় ২৫ যোদ্ধা নিহত

তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় জানায়, কারাবাখ অঞ্চলের পরিস্থিতি নিয়ে মিত্র আলিয়েভের সঙ্গে আলোচনা করতে আজারবাইজানের স্বায়ত্তশাসিত নাখচিভান এক্সক্লেভে একদিনের সফরে রয়েছেন এরদোয়ান। নাখচিভান এক্সক্লেভ হচ্ছে আর্মেনিয়া, ইরান ও তুরস্কের মধ্যে অবস্থিত আজারি ভূখণ্ডের একটি ক্ষুদ্র অংশ।

তুর্কি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এ সফরে এরদোয়ান আজারি প্রেসিডেন্ট আলিয়েভের সঙ্গে একটি বৈঠক ও সংবাদ সম্মেলন করবেন। তাছাড়া একটি উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন তুর্কি প্রেসিডেন্ট।

আরও পড়ুন : সহিংসতা তালিকায় বাংলাদেশ ২২তম

গত সপ্তাহে বিরোধপূর্ণ এ অঞ্চলে সামরিক অভিযান চালায় আজারবাইজান। তার ২৪ ঘণ্টার মাথায় রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদীরা। ফলে অঞ্চলটি এখন পুরোপুরি আজারবাইজানের নিয়ন্ত্রণে। এমন অবস্থায় বাধ্য হয়ে আতঙ্কে ওই এলাকা ছাড়ছে হাজার হাজার আর্মেনীয়।

পুরো পরিস্থিতি এখনো ঘোলাটে। কারণ আগেও আজারি বাহিনীর সঙ্গে নাগোর্নো-কারাবাখের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের তুমুল লড়াইয়ের ঘটনা ঘটেছে। তখন এভাবে সমঝোতায় না পৌঁছালেও এবার অস্ত্র ও গোলাবারুদ আজারি বাহিনীর হাতে জমা দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। বিষয়টির মধ্যস্থতা করেছে মস্কো।

আরও পড়ুন : চীনে কয়লা খনিতে অগ্নিকাণ্ড, নিহত ১৬

এমন বাস্তবতায় করণীয় নিয়ে সোমবার (২৫ সেপ্টেম্বর) আজারি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠকে বসার কথা জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তবে বৈঠকের বিষয়বস্তু নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি আঙ্কারা।

প্রসঙ্গত, দুই প্রতিবেশী আজারবাইজান ও আর্মেনিয়া নাগোর্নো-কারাবাখ নিয়ে দুটি যুদ্ধ হয়েছে। প্রথম যুদ্ধ হয় ১৯৯০-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর। এরপর ২০২০ সালে আবার যুদ্ধে লিপ্ত হয় দেশ দুটি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা