ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

সহিংসতা তালিকায় বাংলাদেশ ২২তম

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে সশস্ত্র সহিংসতার চিত্র নিয়ে একটি র‌্যাঙ্কিং করেছে দ্য আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট (অ্যাকলিড) নামের একটা প্রতিষ্ঠান। এতে ৫০ টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান হয়েছে ২২তম।

আরও পড়ুন: চীন সফরে গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট

মার্কিন এ সংস্থাটি ২০২২ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুলাই মাসের মধ্যে ২৪০ টিরও বেশি দেশ ও অঞ্চলের সংঘাত সহিংসতার তথ্য সংগ্রহ করে এ তালিকা তৈরি করেছে।

এসিএলইডি তথ্য অনুসারে বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে সহিংসতাপ্রবণ ৫০টি দেশের তালিকা প্রকাশ করেছে তারা। সম্প্রতি প্রকাশিত সবচেয়ে বেশি সহিংসতাপ্রবণ দেশের তালিকায় নাম পেয়েছে মিয়ানমার।

এরপর রয়েছে যথাক্রমে সিরিয়া, মেক্সিকো, ইউক্রেন ও নাইজেরিয়া, ছাড়াও ব্রাজিল, ইয়েমেন, ইরাক, কঙ্গো এবং কলম্বিয়া রয়েছে শীর্ষ দশে থাকা দেশগুলোর মধ্যে। যুক্তরাষ্ট্র রয়েছে সবার শেষে। পশ্চিমা দেশগুলির মধ্যে এ তালিকায় স্থান পেয়েছে একমাত্র যুক্তরাষ্ট্রই।

আরও পড়ুন: কানাডার নাগরিকদের ভিসা দেয়া স্থগিত

বাংলাদেশ ‘উচ্চ’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত রয়েছে ১৬ নম্বরে, আর পাকিস্তানের অবস্থান ১৯। যুক্তরাষ্ট্রের অবস্থান ৫০তম।

যুক্তরাষ্ট্র এ তালিকায় আসার অন্যতম কারণ হিসেবে আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট। যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান রাজনৈতিক সহিংসতা ও উগ্র ডান-পন্থি গোষ্ঠীগুলির বিস্তার লাভকে উল্লেখ করা হয়েছে।

এসিএলইডি হল যুক্তরাষ্ট্রের উইসকন্সিন অঙ্গরাজ্যভিত্তিক একটি উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ ও তালিকা প্রণয়ন বিষয়ক অলাভজনক সংস্থা। তারা বিশ্বের ২৪০ টির বেশি দেশ ও অঞ্চল থেকে উপাত্ত সংগ্রহ করেছে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের শুরু থেকে গত ১২ মাসে সংস্থাটি বিশ্বব্যাপী রাজনৈতিক সহিংসতার ১ লাখ ৩৯০০০ বেশি ঘটনা তালিকাভুক্ত করেছে।

আরও পড়ুন: ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

আগের বছরের তুলনায় এ সংখ্যা ২৭ শতাংশ বেশি। বেশিরভাগ দেশই কমপক্ষে একটি রাজনৈতিক সহিংসতার ঘটনার মুখোমুখি হয়েছে। তবে, ৫০টি দেশকে উচ্চ মাত্রার সংঘাতের কারণে ‘চরম’, ‘উচ্চ’, বা ‘অশান্ত’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এসিএলইডি’র যোগাযোগ বিভাগের প্রধান স্যাম জোনস জানান, এ তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান প্রমাণ করে রাজনৈতিক সহিংসতা শুধু দরিদ্র বা অগণতান্ত্রিক দেশেগুলোতে সীমাবদ্ধ নয়।

তার দাবি, বেসামরিক নাগরিকদের নিরাপত্তাহীনতা ও সশস্ত্র গোষ্ঠীর বিভাজন বিশেষ করে, এ দুটি সূচকের অবনতির কারণে যুক্তরাষ্ট্র এ তালিকায় এসেছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা