ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের এভান্স স্ট্রিটে গোলাগুলির ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: নৌকা থেকে ২৭ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আটলান্টার ওয়েস্ট এন্ড মলে এ ঘটনা ঘটে।

দেশটির পুলিশ বলছে, স্থানীয় সময় দুপুর দেড়টায় এভান্স স্ট্রিটে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এর মধ্যে ২ জন তখনই মারা গিয়েছিলেন।অন্যজনকে গ্রান্ডি মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

গুলিবিদ্ধ ৩ জনই জড়িত ছিলেন এ ঘটনায়। নিহতদের মধ্যে এক জনের বয়স ১৭, অন্যজনের বয়স ২০ এবং আরেকজনের বয়স ৪০।

আরও পড়ুন: মিয়ানমারে ৪.৮ মাত্রার ভূমিকম্প

তদন্তকারীরা জানান, ৩ জনের মধ্যে এক ব্যক্তি অন্য ২ জনের দিকে এগিয়ে গিয়ে গুলি চালাতে শুরু করেন। তাদের মধ্যে এক জন পাল্টা গুলি চালিয়েছিলেন।

পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় আর কোনো সন্দেহভাজন নেই। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেখানে কী হয়েছিল, তা এরই মধ্যে জানতে পেরেছে তারা। তবে বন্দুকধারীদের উদ্দেশ্য সম্পর্কে কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে কয়েক বছর ধরে উল্লেখযোগ্য হারে বেড়েছে বন্দুকহামলা। দেশটির প্রায়ই কোনো না কোনো অঙ্গরাজ্যে প্রাণঘাতী হামলার খবর পাওয়া যায়। গত সপ্তাহে শিকাগোতে এক পরিবারের মা, বাবা, ২ সন্তান এবং তাদের পোষা ৩ টি কুকুরকে গুলি করে হত্যা করা হয়েছে। পরে পুলিশ শহরতলীর একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: সমুদ্রের মাঝে যে মঠের রহস্য অজানা

গত আগস্টে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য ফ্লোরিডার জ্যাকসনভাইলে এক শ্বেতাঙ্গ যুবকের গুলিতে নিহত হন ৩ কৃষ্ণাঙ্গ।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা