সংগৃহীত
আন্তর্জাতিক

বেনিনে জ্বালানি বিস্ফোরণ, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে একটি জ্বালানি ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কম পক্ষে ৩৫ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: নৌকা থেকে ২৭ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

রোববার (২৪ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্যটি নিশ্চিত করেছে। এর আগে, শনিবার নাইজেরিয়ার সীমান্তের কাছে অবৈধ জ্বালানির গুদামে এ বিস্ফোরণ ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার নাইজেরিয়ার সীমান্তের কাছে সেমে-পডজি শহরে অবৈধ জ্বালানির গুদামে এ বিস্ফোরণ ঘটে। এতে অনন্ত ৩৫ জন নিহত হন। সেইসাথে ঐ অঞ্চল কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। সেখানে, গাড়ি, মোটরবাইক ও ট্যাক্সিগুলো জ্বালানি তেল নিতে আসে।

এছাড়াও এ ঘটনায় দেশটির বিচার মন্ত্রণালয় তদন্ত শুরু করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

আরও পড়ুন: মিয়ানমারে ৪.৮ মাত্রার ভূমিকম্প

এক বিবৃতিতে প্রসিকিউটির আব্দউবাকি আদামবংগ্লে জানান, বিস্ফোরণের ঘটনায় পুরো স্টোর পুড়ে গেছে। প্রাথমিকভাবে জানা গেছে এ ঘটনায় ৩৫ মারা গেছেন। তাদের মধ্যে একজন শিশুও রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, পেট্রল ভরার সময় আগুনের সূত্রপাত হতে পারে। এতে এক ডজনের বেশি লোক গুরুতর আহত হয়েছেন।

বেনিনের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, চোরাচালান জ্বালানির কারণে এই অগ্নিকাণ্ড হয়েছে। নাইজেরিয়ার সাথে বেনিনের সীমান্তে জ্বালানি চোরাচালানে দেশটিতে প্রায়শই এমন ঘটে থাকে।

আরও পড়ুন: রাশিয়ার ২ জেনারেলসহ নিহত ৯

স্থানীয় এক বাইকচালক জানান, ঘটনাস্থলের কাছেই আমি ছিলাম। সেখানে বিশাল পেট্রলের ডিপো আছে। কিন্তু কীভাবে আগুন লেগেছে তা সঠিক বলতে পারব না।

আরেক বাসিন্দা বলেন, মানুষ সাহায্যের জন্য চিৎকার করছেন। তবে, বিস্ফোরণে আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, আহতদের কাছে যাওয়া যাচ্ছিল না।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা