সংগৃহীত
আন্তর্জাতিক

রাশিয়ার ২ জেনারেলসহ নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র হামলায় রুশ ৯ সেনা নিহত হয়েছে। এ হামলায় ইউক্রেনের সামরিক বাহিনীর আরও ১৬ জন আহত হয়েছেন। ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি হতাহতদের মধ্যে রাশিয়ার সামরিক বাহিনীর ২ জেনারেলও রয়েছেন।

আরও পড়ুন: সমুদ্রের মাঝে যে মঠের রহস্য অজানা

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ইউক্রেন সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা হামলার একাধিক ভিডিও ফুটেজে দেখা যায়, ভবনটির ছাদ থেকে সাদা ধোঁয়া আকাশে উড়ছে।

ইউক্রেনের শীর্ষ গোয়েন্দা অধিদপ্তরের প্রধান কিরিলো বুদানোভ জানিয়েছেন, আহতদের মধ্যে কৃষ্ণসাগর নৌবহর গ্রুপের কমান্ডার কর্নেল জেনারেল (আলেকজান্ডার) রোমানচুকের অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল (ওলেগ) সেকভ সংজ্ঞাহীন রয়েছেন।

আরও পড়ুন: তদন্তে ভারতের সহযোগিতা চান ট্রুডো

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, হামলায় তাদের নৌবহরের সামরিক ১ কর্মী নিখোঁজ হয়েছেন। তবে বুদানোভ রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল ভিক্টর সোকোলভের মৃত্যুর তথ্য নিশ্চিত করেননি।

তিনি বলেছেন, সদরদপ্তরের কর্মচারী নন এমন সাধারণ সামরিক কর্মীদের হতাহত সংখ্যা এখনও নির্ধারণ করা যায়নি। সেখানে সামরিক কর্মীরা দায়িত্ব পালন করছেন, নিরাপত্তা দিচ্ছেন ও আরও অনেক কিছু করছেন। হতাহতের ব্যাপারে যে পরিসংখ্যান দেওয়া হয়েছে, তাতে তারা অন্তর্ভুক্ত নয় বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

২০১৪ সালে রাশিয়া সামরিক অভিযান চালিয়ে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপ দখলে নেয়। গত বছর ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর এ অঞ্চলটি ইউক্রেনীয় আক্রমণের শিকার হতে শুরু করে। তবে সাম্প্রতিক সময়ে ক্রিমিয়ায় ইউক্রেনের হামলা ও হামলার চেষ্টা বেশ বৃদ্ধি পেয়েছে।

সামরিক অভিযান চালিয়ে ইউক্রেনের কাছ থেকে রাশিয়া ক্রিমিয়া দ্বীপের দখল নিলেও বিশ্বের বেশিরভাগ দেশ মস্কোর সেই দখলদারিত্বকে স্বীকৃতি দেয়নি। এছাড়াও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও ক্রিমিয়াকে রাশিয়ার দখলদারিত্ব থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা