ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীন সফরে গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: কূটনৈতিক বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে আসতে চীন সফর শুরু করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এ সফরে তিরি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকে বসবেন।

আরও পড়ুন: কানাডার নাগরিকদের ভিসা দেয়া স্থগিত

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) চীনের পূর্বাঞ্চলীয় শহর হ্যাংজু দিয়ে এ সফর শুরু করেন আসাদ। শনিবার (২৩ সেপ্টেম্বর) থেকে সেখানে শুরু হচ্ছে এশিয়ান গেমস। এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।

সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানায়, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে দেশটি সফরে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। এ সফরে তার সাথে রয়েছে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।

আরও পড়ুন: পোল্যান্ড-ইউক্রেন দ্বন্দ্বে অস্ত্র সহায়তা বন্ধ

আসাদসহ এশিয়ান গেমসে যোগদানকারী অন্যান্য রাষ্ট্রের সরকারপ্রধানদের সাথে একটি ভোজসভায় যোগ দিতে শুক্রবার (২২ সেপ্টেম্বর) হ্যাংজুতে যাবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

প্রসঙ্গত, ২০১১ সালে সিরিয়ায় সংঘাত শুরু হওয়ার পর এটিই আসাদের প্রথম চীন সফর। ঐ সংঘাতে প্রায় ৫ লাখের বেশি মানুষ নিহত হয়েছে। সেই সাথে লাখো বেসামরিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া সিরিয়ার অবকাঠামো ও শিল্পেরও ব্যাপক ক্ষতি হয়।

আরও পড়ুন: নাগর্নো-কারাবাখে অভিযান, নিহত ২০০

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লন্ডনের চ্যাথাম হাউজের একজন পরামর্শক ফেলো হেইদ হেইদ লিখেছেন, আশা করা হচ্ছে, জিনপিংয়ের সাথে আসাদের বৈঠকে সিরিয়ার পুনর্গঠনে সহায়তা সুরক্ষিত করার চেষ্টা করার বিষয়ে মনোনিবেশ করা হবে।

গত বছর চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) যোগ দেয় সিরিয়া। আঞ্চলিক প্রভাবের বিনিময়ে বিআরআই উন্নয়নশীল দেশগুলোতে অবকাঠামো তহবিলের ব্যবস্থা করে। তবে সিরিয়ায় বিআরআই প্রকল্পের জন্য তহবিল এখনো বাস্তবায়িত হয়নি।

অন্যদিকে মধ্যপ্রাচ্যে চীনের প্রভাব বিস্তারের পরই দেশটিতে সফরে গেলেন আসাদ। গত মার্চ মাসে চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক স্থাপনে রাজি হয়।

আরও পড়ুন: চার ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

দীর্ঘদিন ধরে আসাদের সরকারকে সমর্থন জানিয়ে আসছে বেইজিং। এছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কূটনৈতিক সমর্থনও দিয়ে থাকে চীন।

উল্লেখ্য, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন। আসাদ সরকারের বিপক্ষে যাওয়া প্রস্তাবগুলো আটকাতে চীন এখন পর্যন্ত ৮ বার তার ভেটো ক্ষমতা ব্যবহার করেছে। সূত্র: ডয়চে ভেলে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা