ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নাগর্নো-কারাবাখে অভিযান, নিহত ২০০

আন্তর্জাতিক ডেস্ক: ককেশাস অঞ্চলের দেশ আজারবাইজান থেকে বিচ্ছিন্ন হওয়া আর্মেনিয়ার নিয়ন্ত্রণাধীন নাগর্নো-কারাবাখ অঞ্চলে সামরিক অভিযানে অন্তত ২০০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে বোসামরিক নাগরিকও রয়েছেন। এ সময় আরও ৪০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

আরও পড়ুন: চার ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, নাগর্নো-কারাবাখ অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী আর্মেনিয়ান মানবাধিকার বিষয়ক কর্মকর্তা গেঘাম স্টেপানিয়ান জানিয়েছেন, আজারবাইজানীয় সামরিক আক্রমণে সেখানে অন্তত ২০০ জন নিহতসহ কয়েকশ মানুষের হতাহতের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: ভারত থেকে এলো ৫৩ হাজার স্যালাইন

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বিচ্ছিন্ন ঐ অঞ্চলে আজারবাইজান হামলায় অন্তত ২০০ জন নিহত। এছাড়া আরও ৪০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে কমপক্ষে ১০ জন বেসামরিক নাগরিক রয়েছেন। এদের মধ্যে ৫ জন শিশু বলে দাবি করেন স্টেপানিয়ান।

তবে আজারবাইজান সামরিক অভিযানের সময় তাদের সেনাদের হতাহতের বিষয়ে বিস্তারিত বিবরণ দেয়নি।

বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেন, নাগর্নো-কারাবাখে সামরিক অভিযান চালানোর সময় তাদের কিছু সৈন্য নিহত ও অন্য আরও কিছু সেনা আহত হয়েছেন।

আরও পড়ুন: বিশ্ব শান্তি দিবস

এদিকে নাগর্নো-কারাবাখ অঞ্চলের আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদী বাহিনীরা আত্মসমর্পণ এবং অস্ত্র বিরতি চুক্তিতে রাজি হয়েছে। বিতর্কিত এ ভূখণ্ডের পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের লক্ষ্যে সামরিক অভিযান শুরু করার ২৪ ঘণ্টা পর বুধবার আর্মেনীয় ও আজারবাইজানের সামরিক বাহিনী এ চুক্তিতে রাজি হয়।

চুক্তির বিষয়টি উভয় দেশই নিশ্চিত করেছে। বুধবার স্থানীয় সময় দুপুর ১ টা থেকে তা কার্যকর হয়। চুক্তির শর্ত অনুসারে, নাগর্নো-কারাবাখে বিচ্ছিন্নতাবাদী বাহিনীকে নিরস্ত্র এবং ভেঙে দেওয়া হবে।

আরও পড়ুন: ভারত সীমান্তে ২৩ কেজি স্বর্ণ জব্দ

প্রসঙ্গত, আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত জাতিগত আর্মেনীয় ছিটমহল নাগর্নো-কারাবাখ ঘিরে গত কয়েক মাস ধরে ২ দেশের মাঝে উত্তেজনা চলছে। সম্প্রতি বিতর্কিত ঐ ভূখণ্ডে মাইন বিস্ফোরণ ও অন্য একটি ঘটনায় আজারবাইজানের ১১ পুলিশ সদস্যসহ বেসামরিক নাগরিক নিহত হন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) আর্মেনিয়ার নিয়ন্ত্রণাধীন ঐ অঞ্চলের আজারবাইজানের সামরিক বাহিনীর অভিযান পরিচালনার খবর পাওয়া যায়।

আরও পড়ুন: নাগোরনো-কারাবাখে অভিযান, নিহত ২৫

বিতর্কিত এ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান কয়েক দশক ধরে বিবাদে লিপ্ত রয়েছে। নাগর্নো-কারাবাখ আজারবাইজানের ভূখণ্ডের ভেতরে অবস্থিত হলেও ১৯৯৪ সালের যুদ্ধের পর থেকে আর্মেনিয়ার সমর্থনে জাতিগত আর্মেনীয় বাহিনী অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে।

ইতিমধ্যে নাগর্নো-কারাবাখ ঘিরে ২ প্রতিবেশী আজারবাইজান এবং আর্মেনিয়া কমপক্ষে দুবার যুদ্ধে জড়িয়েছে। ১৯৯০-এর দশকের গোড়ার দিকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর প্রথমবার যুদ্ধে জড়ায় দেশ ২ টি।

আরও পড়ুন: কানাডা-ভারত পাল্টা পাল্টি কূটনীতিক বহিষ্কার

২০২০ সালে সাবেক সোভিয়েত এ ২ রাষ্ট্র বিতর্কিত নাগর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে আবারও প্রাণঘাতী যুদ্ধে জড়িয়ে পড়ে। ২ দেশের সৈন্যদের হামলা ও পাল্টা হামলায় সেই যুদ্ধে উভয় পক্ষের প্রায় সাড়ে ৬ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে।

ঐ যুদ্ধের পর আর্মেনিয়ার ঘনিষ্ঠ মিত্র রাশিয়া নাগর্নো-কারাবাখে কয়েক হাজার শান্তিরক্ষী মোতায়েন করে। তবে ইউক্রেন যুদ্ধের কারণে সেখান থেকে শান্তিরক্ষীদের প্রত্যাহার করে নেয় মস্কো।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা