সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ফের যুক্তরাষ্ট্রে জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক : আবারও যুক্তরাষ্ট্রে গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার (১৮ সেপ্টেম্বর ) নিউইয়র্কে পৌঁছার খবর সামাজিক মাধ্যমে নিজেই দিয়েছেন তিনি।

আরও পড়ুন : গেব্রিয়েসুসের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, সফরে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করবেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে এটি মার্কিন যুক্তরাষ্ট্রে জেলেনস্কির দ্বিতীয় সফর। যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার বিরুদ্ধে লড়ার জন্য কিয়েভকে অস্ত্র সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।

প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কি তার স্ত্রীর সঙ্গে নিউইয়র্ক ভ্রমণের কথা উল্লেখ করে টুইটারে বলেছেন, ‘ওলেনা জেলেনস্কা এবং আমি জাতিসংঘের সাধারণ পরিষদের আলোচনায় অংশ নিতে এবং ওয়াশিংটন ডিসি সফরের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছি।’

আরও পড়ুন : পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৪

জেলেনস্কি বলেন, আমি সাধারণ পরিষদ, টেকসই উন্নয়ন লক্ষ্য শীর্ষ সম্মেলন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেব।

জেলেনস্কি মঙ্গলবার সাধারণ পরিষদে বক্তৃতা দেবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন : ৮ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন জাতিসংঘের সদস্য দেশগুলোর কাছে কীভাবে আঞ্চলিক অখণ্ডতার নীতিকে মজবুত করা যায় এবং আগ্রাসন ঠেকাতে ও জাতিসংঘ কীভাবে তার সক্ষমতা উন্নত করতে পারে সে বিষয়ে একটি সুনির্দিষ্ট প্রস্তাব দেবে।

জাতিসংঘের শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পর ইউক্রেনীয় নেতা বাইডেন এবং মার্কিন কংগ্রেস এবং দেশটির রাজনীতিক দলের নেতারা, সামরিক নেতৃত্ব, আমেরিকান ব্যবসায়ী, সাংবাদিক এবং ইউক্রেনীয় সম্প্রদায়ের সদস্যদের সাথে দেখা করবেন বলে জানিয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা