ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

কঙ্গোয় ভূমিধসে ১৭ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: কঙ্গোয় ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসে কমপক্ষে ১৭ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় অনেকেই আহত হয়েছেন।

আরও পড়ুন : ইরানে বিক্ষোভ, মাহসা আমিনির বাবা আটক

সোমবার (১৮ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ধসে পড়া বাড়ি-ঘর এবং ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষ জনকে উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

রোববার (১৭ সেপ্টেম্বর) দেশটির সুশীল সমাজ সংস্থা ফোর্সেস ভাইভসের সভাপতি ম্যাথিউ মোল মংগালা প্রদেশের লিসাল শহরের কঙ্গো নদীর তীরবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন।

আরও পড়ুন : সাংবাদিক গীতা মেহতা আর নেই

তিনি আরও জানান, ভারী বৃষ্টির কারণে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এর কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে এবং বহু-বাড়ি ঘর ধসে পড়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

ঐ প্রদেশের গভর্নর সিসার লিমবায়া বাঙ্গিসা হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তিনি প্রদেশটিতে ৩ দিনের শোক ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ধ্বংসস্তূপ সরিয়ে পুরো এলাকা পরিষ্কার করতে এবং জীবিতদের উদ্ধারে জরুরি ভিত্তিতে বিভিন্ন সরঞ্জাম প্রয়োজন।

আরও পড়ুন : দ.আফ্রিকায় গুলিতে বাংলাদেশি নিহত

জাতিসংঘের জলবায়ু বিষয়ক বিশেষজ্ঞরা বলেছেন, দারিদ্র্য এবং দরিদ্র অবকাঠামো এই অঞ্চলের জনগণের জন্য চরম আবহাওয়া যেমন ভারী বৃষ্টিপাত এবং অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। জলবায়ু পরিবর্তনের কারণে আফ্রিকায় প্রাকৃতিক দুর্যোগ আগের তুলনায় বাড়ছে এবং তীব্র হয়ে উঠছে।

প্রসঙ্গত, গত এপ্রিলে কিভু প্রদেশের উত্তরের লুবেরো অঞ্চলে ভূমিধসের ঘটনায় ১৬ জন প্রাণ হারায়। দেশটির প্রেসিডেন্ট ফেলিক্স শিশেকেদি, সে সময় ১ দিনের জাতীয় শোক ঘোষণা করেন।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা