ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: চলমান রুশ আগ্রাসন মোকাবিলায় সহায়তার অংশ হিসেবে ইউক্রেনকে উন্নত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: ইউক্রেন বিজয়ে রুশ আগ্রাসন শেষ হবে

শনিবার (২৩ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মার্কিন মিডিয়া রিপোর্টের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, কিয়েভের চলমান পাল্টা আক্রমণে সাহযোগিতা করার জন্য ইউক্রেনকে উন্নত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আরও পড়ুন: কানাডার নাগরিকদের ভিসা দেয়া স্থগিত

ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়টি সম্পর্কে জানেন- এমন মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে এসব মিডিয়া রিপোর্টে বলা হয়, সহায়তার অংশ হিসেবে ইউক্রেন কিছু এটিএসিএমএস (আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম) ক্ষেপণাস্ত্র পাবে, যার রেঞ্জ ৩০০ কিলোমিটার (১৯০ মাইল) পর্যন্ত।

বিবিসি বলছে, এ ধরনের ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে যুদ্ধের ফ্রন্টলাইনের অনেক গভীরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষমতা দেবে।

আরও পড়ুন: পাকিস্তানের নির্বাচনের তারিখ ঘোষণা

ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা এমন সময়ে সামনে এলো, যখন রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌ-বাহিনীর সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে কিয়েভ। এতে ১ জন নিহত হয়েছেন এবং হামলার পর সেখানে আগুন ধরে যায়।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অধিকৃত ক্রিমিয়ার সেভাস্তোপলে অবস্থিত রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌ-বাহিনীর সদর দফতরে শুক্রবার কমপক্ষে একটি ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জানিয়েছেন স্থানীয় গভর্নর মিখাইল রাজভোজায়েভ।

আরও পড়ুন: চীন সফরে গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট

ইউক্রেনের একটি সামরিক সূত্র বিবিসিকে জানায়, সেভাস্তোপলে এ হামলা চালাতে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে করা হয়েছে। এ ক্ষেপণাস্ত্র কিয়েভকে সরবরাহ করেছিল ব্রিটেন ও ফ্রান্স। এ ধরনের ক্ষেপণাস্ত্রের রেঞ্জ ১৫০ মাইলের বেশি।

এমন পরিস্থিতিতে প্রভাবশালী সংবাদ মাধ্যম এনবিসি নিউজ ও ওয়াল স্ট্রিট জার্নাল নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে বলছে, কিয়েভ অল্প সংখ্যক এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র পাবে বলে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বলেছেন বাইডেন।

আরও পড়ুন: পোল্যান্ড-ইউক্রেন দ্বন্দ্বে অস্ত্র সহায়তা বন্ধ

ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানায়, গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) হোয়াইট হাউজে এ ২ নেতার বৈঠক হয়। সেখানেই এ কথা জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। এমনকি দূরপাল্লার এসব ক্ষেপণাস্ত্র কয়েক সপ্তাহের মধ্যেই পাঠানো হবে।

এদিকে ওয়াশিংটন পোস্ট অস্ত্র দেওয়ার আলোচনা সম্পর্কে জানেন- এমন বেশ কয়েকজনকে উদ্ধৃত করে বলছে, ইউক্রেন একক ওয়ারহেডের পরিবর্তে ক্লাস্টার বোম্বলেটে সজ্জিত এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র পাবে।

আরও পড়ুন: নাগর্নো-কারাবাখে অভিযান, নিহত ২০০

যদিও যুক্তরাষ্ট্র বা ইউক্রেন কেউই আনুষ্ঠানিকভাবে সংবাদ মাধ্যমের এসব প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেনি।

প্রসঙ্গত, টানা দেড় বছরের বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রুশ এ আগ্রাসনের শুরু থেকেই পূর্ব ইউরোপের এ দেশটিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো অস্ত্রসহ সামরিক সহায়তা দিয়ে আসছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার বাইডেন-জেলেনস্কির বৈঠকের পর ওয়াশিংটন ইউক্রেনের জন্য আর্টিলারি ও গোলাবারুদসহ ৩২৫ মিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তার নতুন প্যাকেজ ঘোষণা করেছে। এছাড়া আগামী সপ্তাহে আমেরিকার আব্রামস ট্যাংকগুলো কিয়েভে পৌঁছে দেওয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা