ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শিগগিরই পাল্টা আক্রমণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সেনাদের বিরুদ্ধে বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরুর ইঙ্গিত দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পাল্টা আক্রমণের ‘গুরুত্বপূর্ণ প্রথম ধাপ’ শিগগিরই নেওয়া হবে।

আরও পড়ুন : মিয়ানমারে রেড অ্যালার্ট

শনিবার (১৩ মে) ইতালির রাজধানী রোমে এমন কথা বলেন তিনি।

উল্লেখ্য, রুশ সেনাদের প্রতিহত করতে ইউরোপের যেসব দেশ সামরিক সহায়তা দিয়েছে, বর্তমানে সেসব দেশে সফর করছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

আরও পড়ুন : রাখাইনে বিমান চলাচল বন্ধ

শনিবার দিন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় সেনারা প্রস্তুতি নিচ্ছে। অবশ্যই বড় পদক্ষেপ থাকবে। আমি আপনাদের বলতে পারব না (কখন) কিন্তু আপনারা অবশ্যই এটি দেখতে পাবেন। রাশিয়া এটি বুঝতে পারবে। আমরা জয়ে বিশ্বাসী এবং বিশ্বাস করি শিগগিরই গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ নেওয়া হবে।

গত মাসে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা সংবাদ মাধ্যম সিএনএনকে বলেন, ইতোমধ্যে পাল্টা আক্রমণের কার্যক্রম শুরু করেছে ইউক্রেনীয় সেনারা। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে ‘অগ্রসরমান সেনাবাহিনীকে প্রতিহতে’ প্রস্তুতকৃত অস্ত্র ভাণ্ডার, কমান্ড সেন্টার, অস্ত্রসস্ত্র, এবং কামান ব্যবস্থার ওপর হামলা।

আরও পড়ুন : রাখাইনের সিত্তে আঘাত হানবে ‘মোখা’

বড় কোনো সামরিক অভিযান চালানোর আগে মূলত এসব ব্যবস্থা নেওয়া হয়। বেশ কয়েকদিন ধরেই ইউক্রেনের সেনারা রাশিয়ার সামরিক অবকাঠামো ও জ্বালানি ভাণ্ডারে আঘাত হানছে।

ইতালি সফরকালে দেশটির প্রধানমন্ত্রী ছাড়াও ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সাথেও বৈঠক করেন জেলেনস্কি।

আরও পড়ুন : আজ বিশ্ব মা দিবস

ভ্যাটিকানের পক্ষ থেকে জানানো হয়, পোপ ফ্রান্সিস ইউক্রেনের মানবিক ও রাজনৈতিক বিষয়গুলো নিয়ে কথা বলেছেন।

পোপ জেলেনস্কিকে জানিয়েছেন, তিনি ইউক্রেনের জন্য সার্বক্ষণিক প্রার্থনা করেন।

খবর : সিএনএন

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা