ফাইল ছবি
আন্তর্জাতিক

রাখাইনে বিমান চলাচল বন্ধ

সান নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে মিয়ানমারের রাখাইন প্রদেশে প্রবল বাতাস ও বৃষ্টিপাত শুরু হয়েছে। রোববার (১৪ মে) মিয়ানমারের সংবাদমাধ্যম মিয়ানমার নাউ’র এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: দেশের উপকূলের ঝুঁকি কমেছে

আর এর জেরে সেখানে বন্ধ হয়ে গেছে বিমান চলাচল। এছাড়া প্রবল ঝড়ের আশঙ্কায় বহু এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি।

বলা হয়েছে, ঘূর্ণিঝড় মোখা মিয়ানমারের রাখাইন প্রদেশের উপকূলীয় অঞ্চলের কাছে এগিয়ে আসার সাথে সাথে প্রাদেশিক রাজধানী সিট্যুয়ে এবং দক্ষিণাঞ্চলের থান্ডওয়েতে প্রবল বাতাস ও বৃষ্টি লক্ষ্য করা গেছে।

রোববার (১৪ মে) আঘাত হানতে যাওয়া ঘূর্ণিঝড় মোখা এক দশকেরও বেশি সময়ের মধ্যে মিয়ানমারে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে যাচ্ছে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আজ তুরস্কে নির্বাচন

রোববার দুপুরে এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের কক্সবাজার ও সিট্যুয়ের প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত রাখাইন উপকূলীয় কিয়াওকফিউ শহরের মধ্যে আঁছড়ে পড়বে পূর্বাভাসকারীরা জানিয়েছেন।

জুম আর্থ ওয়েবসাইট অনুসারে, ঘূর্ণিঝড় মোখা রোববার সকালে প্রতি ঘণ্টায় ২৬০ কিলোমিটার (ঘণ্টায় ১৬১ মাইল) বেগে বাতাস বইছিল।

মিয়ানমার নাউ জানিয়েছে, সিট্যুয়ে শহরের বহু বাসিন্দা গত দুই দিনে উচু এলাকার দিকে রওনা হয়েছেন, তবে রোববার সকালেও অনেক মানুষকে শহরে দেখা গেছে। মিয়ানমার এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, রাখাইন প্রদেশে তাদের সব ফ্লাইট সোমবার পর্যন্ত স্থগিত করা হয়েছে।

স্থানীয়দের মতে, শক্তিশালী বাতাসে সিট্যুয়েতে বেশ কয়েকটি গাছ এবং বাড়ির ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সিট্যুয়ে থেকে ৩০০ কিলোমিটারেরও বেশি দূরে গওয়া শহরের একটি গ্রামে রোববার সকালে প্রবল বৃষ্টি ও বাতাসে কয়েকটি বিদ্যুতের পোস্ট এবং বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: রাখাইনের সিত্তে আঘাত হানবে ‘মোখা’

এক বিবৃতিতে মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের আবাসিক এবং মানবিক সমন্বয়কারী রামানাথন বালাকৃষ্ণান বলেছেন, জাতিসংঘের সংস্থাগুলো ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করার জন্য ‘প্রস্তুত’ রয়েছে।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়টি দেশের রাখাইন ও চিন প্রদেশ এবং ম্যাগওয়ে ও সাগাইং অঞ্চলগুলোকে প্রভাবিত করবে। আর এসব অঞ্চল ইতোমধ্যেই দেশে চলমান সংঘাতের কারণে বড় মানবিক সংকটের মুখোমুখি অবস্থায় রয়েছে।

এদিকে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে প্রবল ঝড়ের আশঙ্কায় দেশের বহু এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে মিয়ানমার। এছাড়া দেশটির উপকূলীয় রাখাইন রাজ্য থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে লক্ষাধিক মানুষকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা