সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইউক্রেনের সম্পত্তি বিক্রি করবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেন ও দেশটির নাগরিকদের জমি ও বাসভবন বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রুশ কতৃপক্ষ। শুক্রবার এ তথ্য জানিয়েছেন ক্রিমিয়ার পার্লামেন্টের স্পিকার ভ্লাদিমির কনস্তানতিনভ।

আরও পড়ুন : ওজোন স্তর ক্ষয়কারী দ্রব্য নিষিদ্ধ করেছি

ক্রিমিয়ার স্পিকার বলেছেন, শিগগিরই বিক্রি করা শুরু হবে এসব সম্পত্তি। এই বিক্রির মাধ্যমে ৮১ কোটি ৫০ লাখ রুবল (বাংলাদেশি মুদ্রায় ৮৮ কোটি ৩৬ লাখ ৩৩ হাজার টাকা) আয় হবে বলে আশা করছে ক্রিমিয়ার প্রাদেশিক সরকার।

ইউক্রেনের রুশ সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রত্যক্ষ সহায়তায় ২০১৪ সালে দেশটির কাছ থেকে ক্রিমিয়া দখলের পর সেখানে গণভোটের আয়োজন করে রাশিয়া। সেই গণভোটে কৃষ্ণসাগরের এই উপদ্বীপের অধিকাংশ জনগণ রাশিয়ার সঙ্গে থাকার পক্ষে ভোট দেয়।

আরও পড়ুন : বাণিজ্য মিশন স্থগিত করল ভারত-কানাডা

ক্রিমিয়াকে নিজ ভূখণ্ডের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার পর সেখানকার প্রায় ৫০০ প্লট ও বাসভবনকে জাতীয়করণ করেছিল রাশিয়া। এসব বাসভবন ও প্লট সবই ইউক্রেনীয় সরকার ও দেশটির ধনী নাগরিকদের।

জাতীয়করণকৃত এসব সম্পত্তিই এবার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ক্রিমিয়ার প্রাদেশিক সরকার।

আরও পড়ুন : বিশ্ব ওজোন স্তর সুরক্ষা দিবস

প্রসঙ্গত, ক্রিমিয়া হারানোর পর ২০১৫ সালে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করেছিল ইউক্রেন। মিনস্ক চুক্তি নামের সেই চুক্তিতে ইউক্রেন প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেবে কিয়েভ।

কিন্তু পরে আর সেই শর্ত মানেনি কিয়েভ; উল্টো রাশিয়ার কাছ থেকে ক্রিমিয়ার দখল ফিরে পেতে ২০১৭ সাল থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য দেন দরবার শুরু করে ইউক্রেন। এই নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের জেরে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনীকে ক্রিমিয়ায় বিশেষ সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন পুতিন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা