ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

লিবিয়ায় বন্যায় নিহত বেড়ে ১১৩০০

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার দেরনা শহরে ঘূর্ণিঝড়ের জেরে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা ১১৩০০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আরও ১০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। দেশটির কর্তৃপক্ষ নিখোঁজদের খোঁজে মরিয়া অনুসন্ধান চালাচ্ছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, হাসপাতালে ২৬৬৩

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) লিবিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে, উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলীয় শহর দেরনায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১৩০০ জনে পৌঁছেছে।

ভারী বৃষ্টির কারণে ২ টি বাঁধ ভেঙ্গে সুনামির মতো ব্যাপক বন্যার পরে নিখোঁজদের অনুসন্ধানে জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: লিবিয়া যাচ্ছে বাংলাদেশের ত্রাণ

আন্তর্জাতিক এ সাহায্যকারী গোষ্ঠীর সেক্রেটারি-জেনারেল মারি এল-ড্রেস অ্যাসোসিয়েটেড প্রেসকে ফোনে বলেন, ভূমধ্যসাগরীয় এ শহরে আরও ১০১০০ জন মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এর আগে দেরনায় মৃতের সংখ্যা সাড়ে ৫ হাজার বলেছিল লিবিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ।

ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাতে উত্তর আফ্রিকার এ দেশের অন্যত্র প্রায় ১৭০ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

এর আগে গত রোববার (১০ সেপ্টেম্বর) অস্বাভাবিক শক্তিশালী ভূমধ্যসাগরীয় ঝড় ড্যানিয়েল পূর্ব লিবিয়া জুড়ে বিস্তৃত এলাকায় মারাত্মক বন্যার সৃষ্টি করে। তবে ঐ দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় দেরনা শহরটি।

রোববার রাতে ঘূর্ণিঝড়টি যখন উপকূলে আঘাত হানে, তখন বাসিন্দারা শহরের বাইরের দুটি বাঁধ ভেঙে পড়ার বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। এরপরই বন্যার পানি সুনামির মতো শহরে প্রবেশ করে এবং বহু ভবন বিধ্বস্তসহ হাজার হাজার মানুষকে সমুদ্রে ভাসিয়ে নিয়ে যায়।

আরও পড়ুন: কৃষি মার্কেটের ২১৭ দোকান ক্ষতিগ্রস্ত

বৃহস্পতিবার জাতিসংঘের একজন কর্মকর্তা বলেন, দেরনায় যে হতাহতের ঘটনা ঘটেছে, তার বেশিরভাগই এড়ানো যেতো।

জেনেভায় সাংবাদিকদের ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশনের প্রধান পেটেরি তালাস বলেন, যদি স্বাভাবিক কোনো অপারেটিং আবহাওয়া পরিষেবা থাকতো, তাহলে তারা সতর্কতা জারি করতে পারতো। সেটি হলে জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হতো।

আসন্ন ঝড় সম্পর্কে পূর্ব লিবিয়ার কর্মকর্তারা জনসাধারণকে সতর্ক করেছিলেন। গত শনিবার (৯ সেপ্টেম্বর) তারা সমুদ্র থেকে ঢেউয়ের আশঙ্কায় বাসিন্দাদের উপকূলীয় অঞ্চলগুলো থেকে সরে যাওয়ার নির্দেশও দিয়েছিলেন তারা। কিন্তু বাঁধ ভেঙে যাওয়ার বিষয়ে কোনো সতর্কতা ছিল না।

আরও পড়ুন: চলমান মামলা বাতিলের সুযোগ নেই

লিবিয়ান রেড ক্রিসেন্ট বলছে, বৃহস্পতিবার পর্যন্ত ১১৩০০ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আরও ১০১০০ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। তবে প্রকৃত মৃতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

সৌদি আরবের সংবাদ মাধ্যম আল আরাবিয়াকে এক সাক্ষাৎকারে বন্যায় বিপর্যস্ত দেরনার মেয়র আব্দুলমেনাম আল-ঘাইতি বলেন, সুনামি সদৃশ এ বন্যায় যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটির ওপর ভিত্তি করে তারা ধারণা করছেন, মৃতের সংখ্যা ১৮-২০ হাজার হতে পারে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা