ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক
লিবিয়ায় বন্যা

নিহতের সংখ্যা ২০ হাজারে পৌঁছাতে পারে

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার পূর্বাঞ্চলের দারনা শহর প্রবল বৃষ্টি ও ঝড়ের কারণে বাঁধ ভেঙে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। এ সময় বাঁধ ভেঙে শহরে ঢুকে পড়া পানিতে ভেসে যান অনেকে।

আরও পড়ুন: ভিয়েতনামে ভবনে আগুন, নিহত ১১

রোববার (১০ সেপ্টেম্বর) রাতে সৃষ্ট ভয়াবহ এ বন্যায় প্রায় সাড়ে ৫০০০ মানুষের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তবে এ সংখ্যা আরো ২-৩ গুণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিহতদের আত্মীয়-স্বজনরা তাদের লাশ খুঁজে বেড়াচ্ছেন। পঁচন ধরে যাওয়া লাশের জন্য বডিব্যাগ দেওয়ার আকুতি জানাচ্ছেন তারা।

এক সাক্ষাৎকারে দারনার মেয়র আব্দুলমেনাম আল-ঘাইতি সৌদি আরবের সংবাদ মাধ্যম আল-আরাবিয়াকে জানিয়েছেন, সুনামি সদৃশ এ বন্যায় যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটির উপর ভিত্তি করে ধারণা করা হচ্ছে, মৃতের সংখ্যা ১৮-২০ হাজার হতে পারে। দারনায় একটি ঝড়ের কারণে এমন ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে, তা কেউ ভাবেননি।

আরও পড়ুন: ভূমধ্যসাগরে ৬৮ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

শহরটির বাসিন্দা আব্দুলকারিম সাংবাদিক মোতাজ আলীকে ত্রিপোলি থেকে বলেছেন, এই ভয়াবহ বন্যায় তিনি তার মা ও ভাইকে হারিয়েছেন। তার মা প্রথমে বাড়ি থেকে বের হতে চাননি। কারণ অন্য সবার মতো তিনিও ভেবেছিলেন, এটি সাধারণ একটি ঝড় ও বৃষ্টি।

কিন্তু যখন বাঁধ ভেঙে শহরে পানি চলে আসে, তখন নিরাপদ আশ্রয়ে চলে যেতে ছেলেকে নিয়ে রাস্তায় নেমে আসেন তিনি। ঠিক তখনই বন্যার পানিতে তারা ২ জনই ভেসে যান।

আরও পড়ুন: সুদানে বিমান হামলা, নিহত ৪০

মাবরুকা এলমেসমারি নামের এক সাংবাদিক জানান, গত মঙ্গলবার দারনা থেকে কোনো মতে পালিয়ে আসতে পেরেছেন তিনি। শহরটির অবস্থা বেশ খারাপ। অনেক মানুষ দারনা ছাড়তে চাচ্ছেন, কিন্তু পারছেন না। কারণ, শহর থেকে বের হওয়ার রাস্তাগুলো ভেঙে গেছে বা আটকে গেছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা