ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভিয়েতনামে ভবনে আগুন, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের রাজধানী হানোইয়ে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

বুধবার (১৩ সেপ্টেম্বর) মধ্য রাতে ভবনটির ৯ তলায় এ দুর্ঘটনা ঘটে।

ভিয়েতনাম নিউজ এজেন্সি (ভিএনএ) জানিয়েছে, স্থানীয় সময় রাত ২ টার মধ্যে ফায়ার সার্ভিস এ আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে। এ ঘটনায় ১১ জন মানুষ প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন: মালিতে সেনাবাহিনীর সাথে সংঘর্ষ, নিহত ৫৬

বার্তা সংস্থাটি আরও বলছে, ভবনটিতে ১৫০ জন বাসিন্দা ছিলেন। এর মধ্যে ৭০ জনকে উদ্ধার করা হয় এবং উদ্ধারকৃতদের মধ্যে ৫৪ জনকে হাসপাতালে পাঠানো হয়। তবে সরকারিভাবে এখনো হতাহতের খবর জানানো হয়নি বলেও জানিয়েছে ভিএনএ।

এদিকে ভবনটিতে আগুন লাগার পর বাসিন্দারা বাঁচার জন্য চিৎকার করতে থাকেন। এ সময় তাৎক্ষণিকভাবে যারা ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন, তারা চেয়ে থাকা ছাড়া কিছুই করতে পারেননি।

আরও পড়ুন: রাজবাড়ীতে বালুচাপায় ৩ জনের মৃত্যু

কারণ ভবনটিতে প্রবেশের জন্য মাত্র একটি দরজাই ছিল। এছাড়া জানালাগুলো লোহার গ্রিল দিয়ে আটকানো ছিল। ভবনটিতে কোনো জরুরি বহির্গমন দরজাও ছিল না।

যে ভবনে আগুন লেগেছে, সেখানকার এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেন, সাহায্য চাওয়া মানুষের চিৎকার শুনতে পাই। কিন্তু আমরা খুব বেশি সাহায্য করতে পারিনি। ভবনটি এতোটাই বদ্ধ ছিল যে, বের হওয়ার কোনো রাস্তা ছিল না, হতাহতদের বের হয়ে আসার সুযোগ ছিল না।

তিনি জানান, আমি ঘুমাতে যাচ্ছিলাম, তখন পোড়া গন্ধ পাই। বাইরে বের হয়ে আগুন দেখতে পাই।

আরও পড়ুন: মোটরসাইকেল-ট্রলি সংঘর্ষে নিহত ১

ঐ নারী আরও বলেন, সব জায়গায় ধোঁয়া ছিল। উঁচু একটি তলা থেকে একটি শিশুকে নিচে ছুড়ে দেওয়া হয়। আমি জানি না শিশুটি বেঁচে আছে কি না। যদিও অনেকে ম্যাট্রেস দিয়ে তাকে ধরার চেষ্টা করেন।

টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যায়, ফায়ার ফাইটাররা সিঁড়ি এবং হোস পাইপ নিয়ে এসেছেন। এ সময় ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছিল।

এর আগে গত বছর ভিয়েতনামের বাণিজ্যিক শহর হো চিন মিনহে একটি ৩ তলা ভবনে আগুন লেগে ৩২ জনের মৃত্যু হয়েছিল। সুত্র: আল জাজিরা, এএফপি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা