সংগৃহীত ছবি
সারাদেশ

মনপুরায় অসহায় দ‌রিদ্র পরিবা‌রের বসতঘর রক্ষায় মানববন্ধন ও বি‌ক্ষোভ মি‌ছিল

আদিল হোসেন, ভোলা প্রতি‌নি‌ধি: ভোলার মনপুরায় পা‌নি উন্নয়‌ন বো‌র্ডের নতুন চলমান বে‌ড়ি বাঁধ পুরনো বাঁধ থেকে কিছুটা স‌রি‌য়ে করার দাবী‌তে মানবন্ধন ও বি‌ক্ষোভ মি‌ছিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার (২৬ ডিসেম্বর) সকাল সা‌ড়ে ১১ টায় উপ‌জেলার প্রেসক্লা‌বের সাম‌নে প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন ক‌রেন উপ‌জেলার হা‌জিরহাট ইউ‌নিয়‌নের চর‌ফৈজউ‌দ্দি‌ন গ্রামের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সাধারন মানুষ।

আরও পড়ুন: ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

প‌রে তারা বি‌ক্ষোভ মি‌ছিল নি‌য়ে উপ‌জেলা প‌রিষ‌দের সাম‌নে অবস্থান নেন। এর প্রতিকার চে‌য়ে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাস‌কের কা‌ছে স্মারক‌লি‌পি প্রদান ক‌রেন।

বক্তারা ব‌লেন, মনপুরা উপ‌জেলাকে নদী ভাঙন থে‌কে রক্ষায় পা‌নি উ‌ন্নয়ন বো‌র্ডের হাজার কো‌টি টাকার প্রকল্পের কাজ চলমান র‌য়ে‌ছে। এ‌তে মনপুরা উপ‌জেলাবাসী অ‌নেক খু‌শি। কিন্তু হা‌জিরহাট ইউ‌নিয়‌নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়া‌র্ডের চর‌ফৈজউ‌দ্দি‌ন গ্রা‌মের পীর্ব পাশের পুরাতন বে‌ড়ি বাঁধের ম‌ধ্যে নতুন বে‌ড়ি বাঁধ‌টি নির্মাণ করা হ‌লে বে‌ড়ি বাঁ‌ধের সা‌থে প্রায় ২ হাজার বসতঘর ক্ষ‌তিগ্রস্ত হ‌বে। এ‌তে চরমভা‌বে ক্ষ‌তিগ্রস্ত হ‌বেন ওই সব অসহায় ও হতদ‌রিদ্র প‌রিবারগু‌লো। তাই নতুন বে‌ড়ি বাঁধ‌টি পুরান বে‌ড়ি বাঁ‌ধের থে‌কে (৫০-৬০) মিটার স‌রিয়ে কর‌লে এই ক্ষ‌তি ‌থে‌কে রক্ষা পা‌বে ওই প‌রিবারগু‌লো। তাছাড়া এই ২ হাজার অসহায় হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের পক্ষে টাকা খরচ করে বসতঘর সরিয়ে নেয়া সম্ভব নয়। তাই দ্রুত নতুন বেড়িবাঁধটি পুরনো বাঁধ থেকে স‌রি‌য়ে নির্মান করার উ‌দ্যোগ গ্রহ‌ণের জন্য জেলা প্রশাসক ও পা‌নি উন্নয়ন বো‌র্ডের কা‌ছে দাবী ক‌রেন তারা।

এ সময় বক্তব্য রা‌খেন সা‌বেক হা‌জিরহাট ইউ‌নিয়‌নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মন্নান হাওলাদার, হাজীর হাট ইউ‌নিয়‌নের ৮ নম্বর ওয়া‌র্ডে ইউ‌পি সদস্য জামাল উ‌দ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি মিজানুর রহমান পলাশ, হাজীর হাট ইউ‌নিয়ন স্বেচ্ছা‌সেবক দ‌লের সভাপ‌তি আব্দুল হা‌লিম মোল্লা সহ মানবন্ধ‌ন ও বিক্ষোভ মিছিলে ওই এলাকার ক‌য়েক শত নারী ও পুরুষ অংশ গ্রহন ক‌রেন।

আরও পড়ুন: উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইজ্জামান বলেন, নতুন বেড়ীবাঁধ সরিয়ে নির্মান করার ব্যাপারে সাধারন মানুষের মানববন্ধন ও বিক্ষোভের কথা শুনেছি এবং জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি পেয়েছি। আশা করি চিহ্নিত এলাকা পরিদর্শন করে এব্যাপারে সিদ্ধান্ত গ্রহনের জন্য পানি উন্নয়ন বোর্ডকে জানানো হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা