সংগৃহীত ছবি
সারাদেশ

বেড়েছে পদ্মার পানি

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতি ভারতের ফারাক্কা বাঁধের সকল গেট খুলে দেওয়ার ৩ দিন পরে রাজশাহীর পদ্মা নদীর পানি ৪ সে.মি বেড়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেল ৩টার দিকে শহরের বড়কুঠি পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১৬.৩৪ সে.মি।

আরও পড়ুন: বজ্রসহ বৃষ্টির আভাস

তার আগে বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যায় সর্বশেষ এই পানির উচ্চতা ছিল ১৬.৩০ সে.মি।

এ সময় জানা যায়, ভারতের মুর্শিদাবাদ ও মালদহ জেলার গঙ্গা নদীতে অবস্থিত ফারাক্কা বাঁধের সকল গেট খুলে দেওয়ায় বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা করা হচ্ছিল। এ জেলা গুলোর মধ্যে রাজশাহীও ছিলো। গত সোমবার (২৬ আগস্ট) ফারাক্কা বাঁধের সব কয়েকটি গেট খুলে দেওয়ায় জেলার নদী চর ছাড়াও নদীপাড়ের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর ফলে পদ্মার চরে থাকা বাসিন্দাদের অনেকেই বাড়ি ছেড়ে লোকালয়ে চলে আসেন।

আরও পড়ুন: দুই কয়েদির মারামারি, নিহত ১

গত সোমবার (২৬ আগস্ট) ভারতের ফারাক্কা বাঁধের সব কয়েকটি গেট খুললেও পদ্মায় তেমন পানি বাড়েনি । সেই দিন থেকে একটানা ৩ দিন পানির উচ্চতা ছিল ১৬.৩০ সেন্টিমিটার। বুধবার (২৮ আগস্ট) রাত থেকেই বাড়তে শুরু করে পদ্মার নদীর পানি। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে শহরের বড়কুঠি পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১৬.৩২ সেন্টিমিটার। অর্থাৎ ১ রাতে বাড়ে ২ সেন্টিমিটার।

রাজশাহী জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, সোমবার (২৬ আগস্ট) বিকেল ৩টার দিকে পদ্মা নদীর রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৬.৩০ সেন্টিমিটার। ঐ দিন সন্ধ্যা ৬টার দিকেও ছিল একই উচ্চতা। এরপর বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত একই উচ্চতায় পানি প্রবাহিত হয়। এর পরে অঞ্চলটিতে পানির বিপদসীমা ১৮.০৫ সেন্টিমিটার। ফলে পদ্মার পানি বিপদসীমার ১.৭১ মিটার নিচে আছে।

রাজশাহী পাউবোর পানির উচ্চতা পরিমাপকারী এনামুল হক জানান, বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যায় পানির উচ্চতা ছিল ১৬.৩০ সেন্টিমিটার। এরপর রাত থেকেই পানি বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এই নদীর পানির উচ্চতা ছিল ১৬.৩২ সেন্টিমিটার। সকাল ৯টা-দুপুর ১২টায় ছিল ১৬.৩৩ সেন্টিমিটার। এছাড়াও সর্বশেষ বিকেল ৩টায় ১৬.৩৪ সেন্টিমিটার হয় পানির উচ্চতা। এতে ধারণা করা হচ্ছে পদ্মার পানি আরও বাড়তে পারে।

আরও পড়ুন: ইডেন শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর জানান, প্রতি বছর ফারাক্কার সকল গেট খুলে দেওয়া হয়। এর ফলে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা