সংগৃহিত ছবি
আন্তর্জাতিক

গঙ্গার পানিবন্টন নিয়ে আলোচনা শুরু

আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও বাংলাদেশের প্রতিনিধিরা গঙ্গার পানি বন্টন সংক্রান্ত সমস্যা নিয়ে বৈঠকে বসেছেন।

শুক্রবার (৭ মার্চ) কলকাতার এক হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: সিরিয়ায় ব্যাপক সংঘর্ষ, নিহত ৪১

মঙ্গলবার (৪ মার্চ) ফারাক্কায় জল পরিমাপের পর বৈঠক বসেন ভারত ও বাংলাদেশের যৌথ কমিটির প্রতিনিধিদল। বৈঠকে গঙ্গার পানি বন্টন চুক্তি অনুযায়ী পানি ভাগাভাগি নিয়ে কথা হয়।

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব মোহাম্মদ আবুল হোসেন ফারাক্কাতে ডিডাব্লিউকে বলেন, গঙ্গার পানি বণ্টন নিয়ে সন্তুষ্ট তারা। তবে এই বছর পানি প্রবাহ কম থাকার জন্য কম পানি পাচ্ছে দুই দেশ।

এদিকে, পানি কম পেলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সেচের সমস্যা হয়। ঐ এলাকার জীববৈচিত্রের সমস্যা হয়। দেশের সুন্দরবন অঞ্চলে সমস্যা হয়। সেই গুলো আলোচনায় জানানো হয়। পানিপ্রবাহ কম থাকলে ভারতও প্রভাবিত হয়। পানি কম থাকলে ভাগাভাগি কম করতে হবে, এই টেকনিক্যাল বিষয় নিয়েই মূলত আলোচনা হয় বলে জানায়।

এই বৈঠকে ভারত সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, যৌথ নদী কমিশনের সদস্য ও জল-শক্তি মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ অফিসার শরত চন্দ্র, ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর ডি দেশপান্ডেসহ অন্যান্যরা। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, যৌথ কমিটির নেতৃত্বে ছিলেন মোহাম্মদ আবুল হোসেন।

আরও পড়ুন: ভারত-যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর আলোচ...

এছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আবু সৈয়দ, মেদরি জাহান, মোহাম্মদ সামসোজ্জাহানসহ অন্যান্যরা। আগামীকাল যৌথ নদী কমিশনের টেকনিক্যাল বৈঠক। বৈঠকে ২ দেশেরই আরও কয়েকজন প্রতিনিধির যোগ দেয়ার কথা।

গঙ্গার পানি বন্টনের পর (৭ মার্চের) বৈঠকে ২ দেশের মধ্যে তথ্য ভাগাভাগি, বন্যা রিপোর্ট, সীমান্ত নদীগুলিকে কেন্দ্র করে ২ দেশের পরিকল্পনা সংক্রান্ত দ্বিপাক্ষিক সিদ্ধান্ত সেই সভায় আলোচিত হওয়ার কথা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা