সংগৃহীত ছবি
সারাদেশ

ছাদ থেকে পরে ছাত্রের মৃত্যু

আদিল হোসেন তপু ,ভোলা প্রতিনিধি: ভোলায় মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ছাদ থেকে পরে সোলাইমান ( ৮) নামে ১ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোরে ভোলা পৌর সভার উকিল পাড়া গোরস্থান জামেয়া ইসলামিয়া মোহাম্মাদীয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কমিটি গঠন

নিহত শিক্ষার্থী, ভোলা সতর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর এলাকায়। তিনি ঐ মাদ্রাসায় কয়েক মাস আগে ভর্তি হয়। বর্তমানে তিনি নূরানী অধ্যায়ন রত ছিলো।

মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা জানায়, বুধবার বিকালে পরিবারের স্বজনরা সোলাইমান মানকে মাদ্রাসায় রেখে যায়। তখন সে পরিবারের সাথে যেতে চেয়েছিলো। কিন্তু তারা জোড় করে মাদ্রাসায় রেখে যায়। এরপর বৃহস্পতিবার ভোরে সবার সাথে সোলাইমান কে ওযু করার জন্য উঠিয়ে দেয়া হয। এর পরে ওযু করে সব শিক্ষার্থী ফিরে আসলেও সোলাইমান ফিরে আসেনি। পরে সবদিকে খোঁজ নিয়ে দেখা যায় মাদ্রাসার পিছনে পানির লাইনের পাইপ ভাঙ্গা পাশে সোলাইমান এর নিথর লাশ পরেছিলো। তার মাথার মগজ বের হয়ে পরে আছে। তারপর তারা মাদ্রাসার একটি কক্ষে রেখে পরিবারের স্বজন দের খবর দেন। তবে ধারনা করা হচ্ছে পিছনের পানির লাইনের পাইপ বেয়ে নামার সময় পাইপ ভেঙ্গ ২ তলা সমপরিমান উচুঁ জায়গা থেকে পরে যায় সোলাইমান।

আরও পড়ুন: ষড়যন্ত্রে জড়িতদের ছাড় দেওয়া হবে না

এর আগে, কয়েকবার এই মাদ্রাসা থেকে সোলাইমান পালিয়ে যায়। পরে পরিবারের স্বজনরা আবার জোড় করে এনে রেখে যায়।

ভোলা থানার ওসি আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ বলেন, পরিবারের স্বজন দের কোন অভিযোগ না থাকায় শিশু সোলাইমান এর লাশ পরিবারকে হস্তান্তর করা হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা