ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাণিজ্য মিশন স্থগিত করল ভারত-কানাডা

আন্তর্জাতিক ডেস্ক: শিখ ধর্মাবলম্বীদের জন্য পৃথক রাষ্ট্র ‘খালিস্তান বিতর্ক’ নিয়ে দ্বন্দ্বের জেরে বহুল প্রতীক্ষিত বাণিজ্য মিশন স্থগিত করেছে ভারত ও কানাডা।

আরও পড়ুন: ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য নিষিদ্ধ করেছি

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) নিজ নিজ সরকারের পক্ষে এ তথ্য নিশ্চিত করেছেন ২ দেশের কর্মকর্তারা।

এ দিন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে কানাডার বাণিজ্য মন্ত্রী মেরি এনজির মুখপাত্র শান্তি কনসেনটিনো বলেন, এ মুহূর্তে আমরা ভারতের সাথে বাণিজ্য মিশন স্থগিত করছি। এছাড়া আমাদের বাণিজ্য মন্ত্রীর ভারত সফরও মুলতবি করা হয়েছে।

কনসেনটিনো এ মন্তব্য করার কয়েক ঘণ্টা আগে এক বিবৃতিতে একই তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন: আগামীকাল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী

গত মে মাসে কানাডার বাণিজ্য মন্ত্রী মেরি এনজি এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পীযুষ গয়াল এক যৌথ বিবৃতিতে বলেছিলেন, চলতি বছর শেষ হওয়ার আগেই বাণিজ্য মিশন স্বাক্ষরিত হবে। এ চুক্তি স্বাক্ষর হলে ২ দেশের পারস্পকির বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে রীতিমতো উল্লম্ফণ ঘটবে।

প্রসঙ্গত, ২০১০ সাল থেকে নিজেদের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যের আওতা বাড়ানোসহ বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করতে একটি চুক্তি করা নিয়ে কানাডা ও ভারতের মধ্যে আলোচনা শুরু হয়।

আরও পড়ুন: রাষ্ট্রপতি দেশে ফিরছেন আজ

অবশ্য দীর্ঘ এক দশক সেই আলোচনায় তেমন গতি পরিলক্ষিত হয়নি। তবে গত ২/৩ বছর ধরে এ সম্পর্কিত আলোচনা ফের শুরু হয়।

উল্লেখ্য, গত ৯-১০ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিশ্বের প্রধান অর্থনৈতিক জোট জি-২০ এর সম্মেলনে এসেছিলেন জোটের অন্যতম সদস্য রাষ্ট্র কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা