দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন
বাণিজ্য

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন

সান নিউজ ডেস্ক : বাণিজ্য মন্ত্রণালয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের নেতৃত্বে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করেছে। কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আরও পড়ুন : সংসদ অধিবেশন বসছে আজ

রোববার (২৭ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ টাস্কফোর্স গঠনের কথা জানানো হয়।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করবে ১৭ সদস্যের এ প্যানেল। একইসঙ্গে তারা দেশীয় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে সরকারি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে।

টাস্কফোর্স কমিটির সদস্যরা হলেন-বাণিজ্যমন্ত্রী, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব, খাদ্য মন্ত্রণালয়ের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন চেয়ারম্যান, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, , ডিজিএফআই মহাপরিচালক, এনএসআই মহাপরিচালক, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ চেয়ারম্যান, এফবিসিসিআই সভাপতি, যুগ্মসচিব (আইআইটি-২), বাণিজ্য মন্ত্রণালয়।

আরও পড়ুন : হরতাল : পল্টন-শাহবাগ মোড় অবরোধ

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/প্রতিষ্ঠানকে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে পরবর্তী করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান; নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা এবং আন্তর্জাতিক বাজার দর ও আমদানি সংক্রান্ত তথ্য সংগ্রহ; কোনো পণ্যের মূল্য বৃদ্ধি বা সরবরাহ চেইনে অস্থিতিশীল পরিস্থিতির উদ্ভব হলে ‘দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাস সেল হতে তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ; পণ্য উৎপাদন, পরিশোধন ও আমদানি হতে স্থানীয় পর্যায়ে বিক্রয় পর্যন্ত সার্বিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান; নিত্যপণ্যের সরবরাহ চেইন স্থিতিশীল রাখার বিষয়ে কার্যক্রম গ্রহণ।

আরও পড়ুন : রাশিয়ার সাথে আলোচনায় প্রস্তুত ইউক্রেন

বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার মনিটরিং কমিটির কার্যক্রম পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান; বর্ণিত কার্যাবলির সঙ্গে প্রাসঙ্গিক বা আনুষঙ্গিক অন্য সব প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন; কমিটি প্রতি মাসে অন্তত একবার সভা করবেন; প্রয়োজনে অন্য সদস্য কো-অপ্ট করা যাবে; ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক গঠিত টাস্কফোর্স কমিটিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/দপ্তরের একজন উপযুক্ত প্রতিনিধি জরুরি ভিত্তিতে মনোনয়ন প্রদানপূর্বক প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সান নিউজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা