আন্তর্জাতিক

সালমান বিন হামাদ আল খলিফা বাহরাইনের নতুন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : বাহরাইনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে যুবরাজ সালমান বিন হামাদ আল খলিফাকে নিয়োগ দেওয়া হয়। স্বাধীনতার পর তিনিই বাহরাইনের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন।

১১ নভেম্বর (বুধবার) রাজা হামাদ বিন ঈসা আল খলিফা তাকে এক রাজকীয় অর্ডারে নতুন প্রধানমন্ত্রী হিসেবে এ ঘোষণা দেন।

বাহরাইনের সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, আদালতের একটি বিবৃতি মতে বেশ কয়েকটি আত্মীয়ের মধ্যে সীমাবদ্ধ রেখে, প্রয়াত প্রধানমন্ত্রীর মরদেহ জানাজা ও দাফনের জন্য বাড়িতে নিয়ে যাওয়া হবে। সদ্য প্রয়াত প্রধানমন্ত্রীর দাফনের পর আনুষ্ঠানিকভাবে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করবেন।

বুধবার মরহুম শেখ খলিফা বিন সালমান আল খলিফার অসুস্থতার সময়ে ও রাজকীয় বাহরাইনের মুকুট যুবরাজ (ক্রাউন প্রিন্স) সালমান বিন হামাদ আল খলিফা মন্ত্রিপরিষদের শেষ অধিবেশনের সভাপতিত্ব করেন। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে সালমান দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রীর পদে ছিলেন। তিনি সর্বপ্রথম ১৯৯৯ সালে ৯ মার্চ রাজ্যের মুকুট যুবরাজ (ক্রাউন প্রিন্স) হিসেবে দায়িত্ব নেন। একই বছর ২২ মার্চ প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক হন। ২০০৮ সালের জানুয়ারিতে সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার ও ২০১৩ সালের মার্চ মাসে প্রথম উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ২০২০ সালে ৫১ বছর বয়সে তিনি রাষ্ট্রের (রাজ্যে) দ্বিতীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন। তিনি উপরাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন। নতুন প্রধানমন্ত্রী ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফা ১৯৬৯ সালে ২১ অক্টোবর রিফা অঞ্চলে জন্মগ্রহণ করেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা