আন্তর্জাতিক

ভঙ্গুর অর্থনীতিকে বাঁচাতে বিকল্প পথ খুঁজছে ইসলামাবাদ

আর্ন্তাতিক ডেস্ক : ক্রমহ্রাসমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঠেকাতে ইসলামাবাদ ইতোমধ্যে বিকল্প উপায় খুঁজছে। সৌদি আরবের ২ বিলিয়ন ডলার ঋণ পরিশোধে অতিরিক্ত সময় পাচ্ছে না পাকিস্তান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২ বিলিয়ন ডলার অর্থ পরিশোধে আরও এক বছর সময় চেয়ে সৌদি আরবের কাছে আনুষ্ঠানিক আবেদন করেছিল পাকিস্তান। গত সোমবার পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, সেই আবেদন এখনো ঝুলে আছে। সৌদির পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি।

কর্তৃপক্ষ বলছে, আনুষ্ঠানিকভাবে যখন আবেদন করা হয় তখন একটা সম্ভাবনা ছিলো যে রিয়াদ আরও সময় বাড়াবে। কিন্তু এখনো রিয়াদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। সে সম্ভাবনাও তেমন নেই। তাই ভঙ্গুর অর্থনীতিকে বাঁচাতে বিকল্প পথ খুঁজছে ইসলামাবাদ।

এ ব্যাপারে পাকিস্তানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ‘বিষয়টি দ্বিপাক্ষিক বিশ্বস্ততার ব্যাপার। তাই দয়া করে এ ব্যাপারে আলোচনা বাদ দিন।’ অন্য কর্তৃপক্ষ জানিয়েছে, সময় বাড়ানোর আবেদনের বিষয়ে সৌদি কর্মকর্তারা আপাতত চুপ রয়েছে।

গোপন কূটনৈতিক সূত্রে জানা গেছে, পাকিস্তানকে ওই অর্থ ভিন্ন কোনো উপায়ে সংগ্রহ করতে বলেছে সৌদি আরব। ২০১৮ সালের অক্টোবরে পাকিস্তানকে তিন বছরের জন্য ৬ দশমিক ২ বিলিয়ন ডলারের আর্থিক প্যাকেজ সরবরাহ করতে রাজি হয় সৌদি আরব। এর মধ্যে ছিল ৩ বিলিয়ন ডলার নগদ অর্থ এবং বার্ষিক ৩ দশমিক ২ বিলিয়ন ডলার মূল্যের গ্যাস এবং তেল সরবরাহের প্রতিশ্রুতি।

নগদ তিন বিলিয়ন ডলারের ঋণের প্যাকেজটি চুক্তির এক বছরের মধ্যে পরিশোধ করার কথা ছিলো পাকিস্তানের। চুক্তি অনুযায়ী, সৌদি আরবের এই ঋণের বিপরীতে তিন শতাংশ সুদ পরিশোধ করছে পাকিস্তান। চার মাস আগে নগদ ৩ বিলিয়ন ডলারের ১ বিলিয়ন ডলার সৌদিকে ফেরত দিয়েছে ইমরান খান সরকার। তার পর গত দুই মাস হলো ওই ব্যবস্থার মেয়াদ শেষ হয়েছে। এখন নতুন করে আর সময় দিচ্ছে না সৌদি সরকার।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা