আন্তর্জাতিক

লিবিয়ায় ধর্ষণবিরোধী অধিকারকর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ায় ধর্ষণবিরোধী এক নারী অধিকারকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় বেনগাজি শহরে তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। নিহত ওই অধিকারকর্মীর নাম হানান আল-বারাসি (৪৬)।

স্থানীয় গণমাধ্যম, মানবাধিকার গোষ্ঠী ও নিরাপত্তা সূত্র জানায়, বেনগাজির অন্যতম প্রধান সড়কে তাকে নির্বিচারে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা। এ সময় তিনি তার গাড়িতে ছিলেন।

বেনগাজি শহরে ধর্ষণ, নারী নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন হানান। এসব অপরাধে বিদ্রোহী সেনা কমান্ডার জেনারেল খলিফা হাফতারের অনুগত যোদ্ধারা জড়িত বলে অভিযোগ করে আসছিলেন হানান।

বেনগাজি শহরটি নিয়ন্ত্রণ করছে খলিফা হাফতারের অনুগত বাহিনী।

স্থানীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়, তিনটি গাড়িতে থাকা বন্দুকধারী ব্যক্তিরা হানানকে লক্ষ্য করে নির্বিচারে গুলি করে। এতে তিনি নিহত হন।

হানানকে ৩০টি গুলি করা হয়েছে বলে কোনো কোনো গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

তবে নিরাপত্তা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, মুখোশধারী ব্যক্তিরা প্রথমে হানানকে অপহরণের চেষ্টা করেছিল। পরে তাকে গুলি করে হত্যা করে।

হানানকে হত্যার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে স্থানীয় একটি গণমাধ্যম এই হত্যার জন্য খলিফা হাফতারের ছেলে সাদ্দামের সঙ্গে সংশ্লিষ্ট মিলিশিয়াদের দায়ী করেছে। তবে তারা বিস্তারিত কিছু জানায়নি।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, হানান ও তার মেয়ে হত্যার হুমকি পেয়েছিলেন। এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি।

হানান হত্যার ঘটনায় লিবিয়ার সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই অনলাইনে এই হত্যার বিচার দাবি করেছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা