আন্তর্জাতিক

যুক্তরাজ্যে করোনায় মৃত্যু ৫০ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপের কোনো দেশ হিসেবে যুক্তরাজ্যে প্রথমবারের মতো করোনায় মৃত্যু ৫০ হাজার ছাড়িয়ে গেছে। সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫০ হাজার ৩৬৫ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫৯৫ জন। এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। এর পরেই রয়েছে ব্রাজিল, ভারত এবং মেক্সিকো। এই তালিকায় ৫ম অবস্থানে রয়েছে যুক্তরাজ্য।

প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ভ্যাকসিনের আশা থাকা সত্ত্বেও আমরা সঙ্কটের বাইরে নেই। তিনি আরও বলেন, ‘প্রতিটি মৃত্যুই এক একটি ট্রাজেডি। আমি মনে করি যে আমরা এখন এর সঙ্গে যেমন আচরণ করছি তাতে আমরা একটি ভিন্ন ধাপে পৌঁছেছি।

সরকারি হিসাব অনুযায়ী, বুধবার নতুন করে আরও ২২ হাজার ৯৫০ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। যুক্তরাজ্যে এখন পর্যন্ত ১২ লাখের বেশি মানুষ প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৮৫ হাজারের বেশি মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে অধিকাংশই বৃদ্ধ। প্রতি ১০ জনের মধ্যে ৯ জনের বয়সই ৬৫ বছর বা তার বেশি। করোনায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালে চিকিৎসা না নেওয়ার কারণেও মৃত্যু বেড়েছে।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের বর্থতা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। লকডাউন জারি করতে দেরি করা এবং টেস্টিং ও ট্রেসিংয়ের আওতা না বাড়ানোর কারণে সংক্রমণ বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। করোনায় একই রকম পরিস্থিতি দেখা গেছে ইতালি, স্পেন এবং ফ্রান্সেও।

তবে করোনা সংকটেও আশার কথা হচ্ছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজারের কাছ থেকে ৩০ কোটি ডোজ করোনার ভ্যাকসিন কেনার বিষয়ে একমত হয়েছে। ফাইজারের ভ্যাকসিন এখন পর্যন্ত শতকরা ৯০ ভাগ কার্যকর বলে খবর প্রকাশের পর এই ঘোষণা দিল ইইউ।

সংস্থাটির স্বাস্থ্য বিষয়ক কমিশনের প্রধান স্টালা ক্রাকিডিস বলেছেন, ফাইজারের সঙ্গে এর মধ্যেই ইইউ সমঝোতায় পৌঁছেছে এবং তাদেরকে ভ্যাকসিনের অর্থ অগ্রিম পরিশোধ করা হবে। তবে প্রতি ডোজ ভ্যাকসিন কত টাকায় কেনা হচ্ছে সে তথ্য তিনি প্রকাশ করেননি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা