আন্তর্জাতিক

নেদারল্যান্ডসে সৌদি দূতাবাসে হামলা

আন্তর্জাতিক ডেস্ক : নেদারল্যান্ডসের পশ্চিম উপকূলীয় শহর দ্য হেগে নিয়োজিত সৌদি আরবের দূতাবাসে গুলিবর্ষণ করেছে অজ্ঞাত অস্ত্রধারী দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরের দিকে গুলিবর্ষণের এই ঘটনা ঘটে। তবে এতে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ডাচ পুলিশ বলছে, স্থানীয় সময় ভোর ৬টার দিকে সৌদি দূতাবাস ভবনে গুলির ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। দেশটির টেলিভিশন চ্যানেলে প্রচারিত ছবিতে দেখা যায়, দূতাবাস ভবনের জানালার গ্লাস ভেঙে রাস্তায় পড়ে আছে এবং জানালায় বুলেটের আঘাতে গর্তের সৃষ্টি হয়েছে।

পুলিশের একজন মুখপাত্র বলেছেন, দূতাবাসে গুলির ঘটনার উদ্দেশ্য জানতে তদন্ত শুরু হয়েছে। তবে এ ঘটনায় কারা জড়িত তা এখনও পরিষ্কার নয়।

এক বিবৃতিতে সৌদি দূতাবাস কাপুরুষোচিত হামলার নিন্দা এবং নেদারল্যান্ডসে অবস্থানরত সৌদি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

নেদারল্যান্ডসে সৌদি দূতাবাসে এমন এক সময় গুলির ঘটনা ঘটল; যার একদিন আগে প্রথম বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে জেদ্দায় এক সমাধিক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে বোমা হামলা হয়েছে। জেদ্দায় বিদেশি কূটনীতিকদের ওই অনুষ্ঠানে বোমা হামলায় বেশ কয়েকজন আহতও হন।

অমুসলিমদের সমাধিক্ষেত্রে হামলার কয়েক সপ্তাহ আগে জেদ্দায় আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা