আন্তর্জাতিক

এস-৪০০ ব্যবহার করবে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের অন্য সদস্যরা যেভাবে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে, ঠিক সেভাবেই তুরস্ক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের জাতীয় সংসদের পরিকল্পনা ও বাজেট কমিটির বৈঠকে হুলুসি আকার এ তথ্য জানান।

এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং এস-৪০০ দুটোই রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ন্যাটো জোটভুক্ত বুলগেরিয়া, গ্রিস এবং স্লোভাকিয়া এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তাদের সামরিক বহরে যুক্ত করেছে।

তুর্কি প্রতিরক্ষামন্ত্রী আমেরিকার প্রতি আহ্বান জানিয়ে বলেন, এস-ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং এফ-৩৫ স্টিলথ জঙ্গিবিমানের মধ্যে সমন্বয় করার জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা যেতে পারে। তবে তুরস্ক এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরিচালনার জন্য তার সমস্ত প্রচেষ্টা অব্যাহত রাখবে। হুলুসি আকার আরো বলেন, এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে আমেরিকার মধ্যে যে উদ্বেগ রয়েছে তা নিয়ে আলোচনা করতে আংকারা প্রস্তুত রয়েছে।

গতকালের বৈঠকে তুর্কি প্রতিরক্ষামন্ত্রী জানান, ২০১৬ সালে ফতেউল্লাহ গুলেনের অনুসারী সন্ত্রাসীরা যে সামরিক অভ্যুত্থানের চেষ্টা চালায় তারপর থেকে এ পর্যন্ত তুর্কি সামরিক বাহিনীর ২০ হাজার ৫৭১ জন সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা