আন্তর্জাতিক

মিশরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ মার্কিনসহ ৮ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : মিশরের সিনাই উপত্যকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ সেনা নিহত হয়েছে। এদের মধ্যে ৬ জনই মার্কিন সেনা বলে জানা গেছে।

বৃহস্পতিবার ( ১২ নভেম্বর) এ হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, বহুজাতিকবাহিনী ও পর্যবেক্ষক (এমএফও) বলছে- নিহতদের মধ্যে মার্কিন সেনারা ছাড়াও একজন ফ্রান্স ও একজন চেক প্রজাতন্ত্রের সেনা রয়েছেন।

তবে নিহতদের নাম প্রকাশ করা হয়নি। পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের এ তথ্য জানানো হয়নি। ইসরাইলি একটি সূত্র বলছে, বিধ্বস্তের এ ঘটনা আপাতদৃষ্টিতে দুর্ঘটনা বলে মনে হচ্ছে। হেলিকপ্টারটি আক্রান্ত হয়েছে কিনা সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো ধরনের ইঙ্গিত পাওয়া যায়নি।

এমএফও তাদের বিবৃতিতে হেলিকপ্টার বিধ্বস্তের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়নি। নিয়মিত মিশনের অংশ হিসেবে হেলিকপ্টারটি সেখানে কাজে নিয়োজিত ছিল বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এমএফওর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, সিনাইয়ে যুক্তরাষ্ট্র ও ১২টি দেশের এক হাজার ১৫৪ জন সেনা মোতায়েন রয়েছে। এদের মধ্যে ৪৫২ জন যুক্তরাষ্ট্রের সেনা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা