আন্তর্জাতিক

বিতর্কিত নাগরনো-কারাবাখের স্বঘোষিত প্রেসিডেন্ট নিহত

আন্তর্জাতিক ডেস্ক : বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চলের স্বঘোষিত প্রেসিডেন্ট হারুতুনিয়ান আজারবাইজানের ড্রোন হামলায় নিহত হয়েছেন। তবে এ ঘটনা কবে ঘটেছে এবং বাকু এ ব্যাপারে কতখানি নিশ্চিত হয়েছে সে সম্পর্কে দেশটির বার্তা সংস্থা হাকায়িক কাফকাজ নিশ্চিত করে কিছুই জানায়নি।

বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চলের স্বঘোষিত প্রেসিডেন্ট আরায়িক হারুতুনিয়ান এক ড্রোন হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে আজারবাইজান। এ ব্যাপারে এখনও আর্মেনিয়ার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কারাবাখের স্বঘোষিত প্রেসিডেন্ট আরায়িক হারুতুনিয়ান অবশ্য শনিবার (৩১ অক্টোবর) বলেছিলেন, কারাবাখের শুশা এলাকাটি আজারবাইজানের নিয়ন্ত্রণে চলে গেলে তিনি নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করবেন!

২৭ সেপ্টেম্বর থেকে নাগরনো-কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘাত চলে আসছে। নাগারনো-কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড বলে স্বীকৃত। কিন্তু আর্মেনিয়া সমর্থিত সন্ত্রাসীরা কয়েক দশক ধরে অঞ্চলটি দখল করে রেখেছে।

আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার চলমান সংঘর্ষ বন্ধ করার জন্য রাশিয়ার উদ্যোগে দুই দফা যুদ্ধবিরতি হয়েছে। কিন্তু একবারও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। অবশ্য, এখনও শান্তি প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা