আন্তর্জাতিক

ফ্রান্সকে ক্ষমা চাওয়ার আহ্বান ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের কারণে মুসলিম বিশ্বের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে ইরানের জাতীয় সংসদ।

সংসদ বলেছে, বিশ্ব ইহুদিবাদী চক্রের সদূরপ্রসারি পরিকল্পনার আওতায় একের পর এক বিশ্বনবী (সা.)-এর অবমাননা করে যাচ্ছে পশ্চিমা দেশগুলো। এক বিবৃতিতে এ আহ্বান জানান ইরানের সংসদ সদস্যরা। বিবৃতিতে তারা বলেছেন, মুসলিম বিশ্ব আরেকবার মানুষরূপী শয়তানদের নোংরা ও কুরুচিপূর্ণ চিন্তাধারার বহিঃপ্রকাশ দেখতে পেয়েছে। পশ্চিমা দেশগুলো কথিত মত প্রকাশের স্বাধীনতার নামে তাদের শয়তানি মতাদর্শের দুর্গন্ধ বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে।

এতে আরও বলা হয়, শুধু মুসলমানরা নয় বরং সকল ঐশী ধর্মের প্রকৃত অনুসারীরা বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)-এর অবমাননার নিন্দা জানিয়েছে। এ অবস্থায় যদি এখনই এই অবমাননাকে রুখে দেয়া না হয় তাহলে এরপর এসব নিকৃষ্ট লোক হযরত ঈসা মাসিহ (আ.) ও হযরত মূসা কালিমুল্লাহর (আ.) অবমাননা করতেও পিছপা হবে না। বিবৃতিতে ইসলাম অবমাননার এই শয়তানি ও নিকৃষ্ট কাজকে ‘লজ্জাজনক’ আখ্যায়িত করে ফ্রান্সের প্রেসিডেন্টকে উদ্দেশ করে ইরানের সংসদ সদস্যরা বলেছেন, ফরাসি সরকারকে এই জঘন্য কাজ করার জন্য দুঃখ প্রকাশ করে এই ন্যাক্কারজনক কাজ করার জন্য গোটা মুসলিম উম্মাহর কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

এদিকে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবির প্রধান আব্দুলআলী আলী আসকারি ফ্রান্সে মত প্রকাশের স্বাধীনতার নামে বিশ্বনবী (সা.)-এর অবমাননার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এক বার্তায় ফ্রান্স সরকারের জঘন্য চরিত্র উন্মোচন করে দেয়ার জন্য গোটা মুসলিম উম্মাহসহ বিশ্বের সকল স্বাধীনচেতা মানুষের প্রতি আহ্বান জানান। স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে বাক-স্বাধীনতার ব্যাপারে আলোচনা করতে গিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠের একটি মাধ্যমিক স্কুলের শিক্ষক স্যামুয়েল প্যাটি হযরত মুহাম্মদ (সা.) এর কার্টুন প্রদর্শন করেন। এ ঘটনার পর গত ১৬ অক্টোবর ১৮ বছর বয়সী এক চেচেন কিশোর স্যামুয়েলকে শিরশ্ছেদ করে হত্যা করেন।

স্যামুয়েল হত্যাকাণ্ডের পর ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ তার ইসলামবিরোধী কর্মকাণ্ড এবং হযরত মুহাম্মদ (সা.) এর কার্টুন প্রদর্শনী অব্যাহত রাখার ঘোষণা দেন। এ নিয়ে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ফ্রান্সের সম্পর্কের টানাপড়েন তৈরি হয়েছে।সূত্র : পার্সটুডে

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা