আন্তর্জাতিক

নির্বাচনী সভার মঞ্চে নেচে ভাইরাল ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনী সভায় টান মেরে নিজের মাস্ক খুলে ফেলার পর এবার নির্বাচনী জনসভার মঞ্চে নেচে ভাইরাল হলেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রকাশ্যে ট্রাম্পের নাচ নিয়ে হৈচৈ আগে হয়নি। ভিডিওটি ফ্লোরিডায় এক প্রচার সভার। সেখানে উপস্থিত অনেকেই প্রেসিডেন্টের নাচ ক্যামেরাবন্দি করেন। পরে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যাচ্ছে, মঞ্চে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আর নিচে তার সমর্থকদের ভিড়। ব্যাকগ্রাউন্ডে চলছে জনপ্রিয় ‘ওয়াইএমসিএ’ গানটি। আর তাতেই তাল মিলিয়ে নাচছেন তিনি। তার নাচ দেখে হাততালি আর চিৎকারে ফেটে পড়েন উপস্থিত জনতা।

ব্রায়ান ক্লাউডাস নামে এক ট্রাম্প সমর্থক তার টুইটার হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করেন ১৩ অক্টোবর। মাত্র ১৪ সেকেন্ডের ভিডিওটি এতটাই ভাইরাল হয়েছে যে একটি আনভেরিফায়েড অ্যাকাউন্টেই দেখা হয়েছে এক কোটি ৪০ লাখেরও বেশি বার। প্রচুর মানুষ ট্রাম্পের সেই নাচ দেখে মুগ্ধ হলেও অনেকে আবার তার সমালোচনাও করেছেন।

ভিডিওটিতে একজন মন্তব্য করেছেন, ‘আমি এই মানুষটাকে অনেক ভালোবাসি! এটি দেখে আমার হৃদয়ে আনন্দের দোলা ছড়িয়ে পড়ছে।’ আরেকজন লিখেছেন, ‘আমি তাঁর সঙ্গে দেখা করতে চাই এবং আইকনিক ডান্স শিখতে চাই।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

তিশা: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের ব...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ৩ দাবি, বন্ধ হবে ককটেল বিস্ফোরণ

সরকার তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলে মন...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হারাল বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক ধরে রাখতে পারল না বাংলাদেশ। নাগোয়ার কা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা